শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

বিশেষ রাষ্ট্রীয় সম্মানে ভূষিত মাওলানা তারেক জামিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় উপমহাদেশের প্রখ্যাত ইসলামি ব্যক্তিত্ব ও দায়ী আলেম মাওলানা তারেক জামিল বিশেষ রাষ্ট্রীয় সম্মানে ভূষিত হয়েছেন। গতকাল (২৩ মার্চ) মঙ্গলবার পাকিস্তান সরকারের পক্ষ থেকে তিনি এই সম্মাননা পান। খবর এক্সপ্রেস নিউজ ও জিও নিউজের।

জানা গেছে, ইসলামের প্রচার-প্রসার ও দেশের অগ্রগতিতে বিশেষ অবদানের জন্য দেশটির রাষ্ট্রপতি ডাঃ আরিফ আলভী মাওলানা তারিক জামিলকে এ সম্মাননা প্রদান করেন।

প্রসঙ্গত, গত বছরের ১৪ আগস্ট ঘোষণা করা হয়েছিল, মাওলানা তারিক জামিলসহ ১৮৪ জন ব্যক্তিত্বকে বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য সরকারের পক্ষ থেকে সিভিল অ্যাওয়ার্ড প্রদান করা হবে। তবে, ঐতিহ্য অনুসারে ২৩ শে মার্চ পাকিস্তান দিবস উপলক্ষে এই ব্যক্তিত্বদের সম্মান জানানো হল।

মাওলানা তারিক জামিল পাকিস্তানের মিয়া চান্নুতে ১৯৫৩ সালের ১ লা জানুয়ারী জন্ম গ্রহন করেন। তিনি তাঁর বিশ্ববিদ্যালয় জীবন কাটিয়েছেন লাহোরের সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে। তিনি জামেয়া আরব, রায়উইন্ড থেকে তাঁর ইসলামি শিক্ষা লাভ করেন। সেখানে তিনি কুরআন, হাদীস, যুক্তি এবং ইসলামি আইনশাস্ত্র নিয়ে অধ্যায়ন করেন।

সূত্র: জিও নিউজ ও এক্সপ্রেস নিউজ

আরো পড়ুন: মাওলানা তারেক জামিলের বিশেষ ১০ উক্তি

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ