শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

মুফতি আমিনী রহ. এর ভগ্নিপতি মাও. খন্দকার আব্দুল আওয়াল আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আল্লামা আবদুল হাই পাহাড়পুরী রহ. এর ছোট ভাই ও মুফতি আমিনী রহ. এর ভগ্নিপতি মাওলানা খন্দকার
আব্দুল আওয়াল আর নেই। ইন্নালিল্লাহি ওয়িন্না ইলাইহী রাজিউন।

আজ সোমবার (২২ মার্চ) সকাল সোয়া দশটার সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৯ বছর। তিনি ডাইবেটিসসহ বার্ধক্য জনিত বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন।

মাওলানা খন্দকার আব্দুল আওয়াল রহ. কুমিল্লার পাহাড়পুর মাদরাসায় ও রাজধানীর নূরিয়া মাদরাসায় লেখাপড়া করেছেন। কর্মজীবনে তিনি পাহাড়পুর ইমদাদুল উলুম মাদরাসায় দীর্ঘ দিন খেদমত করেছেন। তিনি প্রখর মেধার অধিকারী ও পরোকপারী ছিলেন। মৃত্যুকালে তিনি তিন ছেলে ও পাঁচ মেয়ে রেখে যান।

এমডব্লিউ/