বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

শানে সাহাবা কাউন্সিলের আন্তর্জাতিক সম্মেলন ১৬ ও ১৭ মার্চ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাহাবাদের জীবনাদর্শ প্রচারভিত্তিক দাওয়াতি সংগঠন ‘শানে সাহাবা কাউন্সিল বাংলাদেশের’ উদ্যোগে দুই দিনব্যাপী 'আন্তর্জাতিক শানে সাহাবা সম্মেলন' অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১৬ মার্চ ঢাকার চিটাগাংরোডে আন্তর্জাতিক শানে সাহাবা সম্মেলন শুরু হবে। ১৭ মার্চ (বুধবার) রাতে আন্তর্জাতিক শানে সাহাবা সম্মেলন শেষ হবে।

সম্মেলনে প্রধান মেহমান হিসেবে অংশ নিবেন- ভারতের দারুল উলুম দেওবন্দের শিক্ষাসচিব ও তাফসীর বিভাগের প্রধান আল্লামা আফজাল কাইমূরী। প্রধান বক্তা হিসেবে থাকবেন- হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও শানে সাহাবার সিনিয়র উপদেষ্টা আল্লামা নুরুল ইসলাম জিহাদী এবং প্রধান আলোচক হিসেবে আলোচনা পেশ করবেন- সময়ের আলোচিত ইসলামিক স্কলার ড. সাইয়্যেদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী।

শানে সাহাবা কাউন্সিল বাংলাদেশের আমির মুফতি শামীম আল-আরকামের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখবেন দেশ বিদেশের খ্যাতনামা ইসলামিক স্কলারগণ।

সমাজ ও রাষ্ট্রে রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবাদের আজমত ও আদর্শ প্রতিষ্ঠায় সম্মলনকে সফল করতে দোয়া ও সহযোগিতা কামনা করেন সংগঠনটির মহাসচিব হাফেজ মাওলানা শরীফ উল্লাহ তারেকী।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ