সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বাংলাদেশসহ ৫ দেশে শক্তিশালী ভূমিকম্প হজ মৌসুমে সেবা দিয়েছেন মক্কা মিউনিসিপ্যালিটির ৯ হাজারের বেশি স্বেচ্ছাসেবক পুকুরে ডুবে মাদরাসার হিফজ বিভাগের দুই শিক্ষার্থীর মৃত্যু ইস্তাম্বুলে তৃতীয় বৈশ্বিক ইসলামি অর্থনীতি সম্মেলন অনুষ্ঠিত ৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান?

‘বাংলাদেশে রোহিঙ্গাদের ফেরত পাঠাবে না সৌদি আরব’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম বলেছেন, সৌদি আরবে বসবাসরত রোহিঙ্গাদের বাংলাদেশে ফেরত পাঠানোর কথা দেশটির সরকার বলেনি।

বুধবার (১০ মার্চ) সৌদি সফরকালে প্রতিমন্ত্রী আদেল আল-জুবায়েরের সঙ্গে তার বৈঠকের কথা উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে তিনি বলেন, ‘না, সৌদি আরব বলেনি যে তারা রোহিঙ্গাদের বাংলাদেশে ফেরত পাঠাবে।’

প্রতিমন্ত্রী বলেন, আদেল আল জুবায়ের এটি পরিষ্কার করে দিয়েছেন যে বাংলাদেশের সঙ্গে তাদের ‘এমন কোনো ইস্যু নেই’।

বাংলাদেশ অবশ্য আরও তদন্তের জন্য সৌদি সরকারকে নাম ও পাসপোর্ট নম্বরসহ বিস্তারিত জানাতে বলেছে। হাতে লেখা পাসপোর্টে জালিয়াতির সুযোগ রয়েছে উল্লেখ করে শাহরিয়ার আলম বলেন, ‘আমরা এটি দেখব।’

সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছিলেন, যদি কোনো বাংলাদেশির পাসপোর্ট না থাকে তাহলে সরকার অবশ্যই তাদের পাসপোর্ট দেবে। যারা মিয়ানমার থেকে এসেছে তারা বাংলাদেশি নাগরিক নয়, তারা মিয়ানমারের নাগরিক। এটা পরিষ্কার।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ