সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বাংলাদেশসহ ৫ দেশে শক্তিশালী ভূমিকম্প হজ মৌসুমে সেবা দিয়েছেন মক্কা মিউনিসিপ্যালিটির ৯ হাজারের বেশি স্বেচ্ছাসেবক পুকুরে ডুবে মাদরাসার হিফজ বিভাগের দুই শিক্ষার্থীর মৃত্যু ইস্তাম্বুলে তৃতীয় বৈশ্বিক ইসলামি অর্থনীতি সম্মেলন অনুষ্ঠিত ৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান?

এমপি পদ হারানোর পর কারাগারেও যেতে হচ্ছে হাজী সেলিমকে!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অবশেষে কারাগারে যেতেই হচ্ছে ঢাকা-৮ আসনের সরকার দলীয় এমপি হাজী সেলিমকে। কারাগারে থেকেই রায়ের বিরুদ্ধে আপিল করতে হবে তাকে। এ কথা জানিয়েছেন আইনজীবীরা। এদিকে তার আইনজীবী জানান, নির্ধারিত সময়ের মধ্যে খালাস চেয়ে আপিল করবেন তারা। অন্যদিকে দুদক আইনজীবী বলছেন, সম্পদের তথ্য গোপনের অভিযোগ থেকে খালাস দেয়া রায়ের বিরুদ্ধে তারাও করবেন আপিল।

সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে মামলা ও দণ্ড হলেও ১৪ বছর ধরে জামিনেই আছেন হাজী সেলিম। গতকাল বুধবার (১০ মার্চ) প্রায় ২৭ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ১০ বছরের সাজা বহাল থাকার পর জেলে যেতে হচ্ছে আলোচিত এই এমপিকে। এমনকি এমপি পদও হারাতে যাচ্ছেন তিনি।

দণ্ডিত হওয়ার পর হাজী সেলিমের বাসায় গিয়েও তাকে পাওয়া যায়নি। এমনকি স্থানীয় জনগণও এ বিষয়ে কেউ মুখ খুলতে রাজি নন। তবে রায়ের পর আইনজীবীকে নিজের হতাশার কথা জানিয়েছেন তিনি।

হাজী সেলিমের আইনজীবী সাঈদ আহমেদ রাজা বলেন, আমরা রায়টা হাতে পেয়ে কোর্টে আত্মসর্মপণ করব। এরপর সমস্ত কাগজপত্র নিয়ে আপিল বিভাগে লিফট আপিল ফাইল করব। উনাকে কারাগারে জেতে হবে। সে সময়ে তার শারীরিক বিষয়গুলো রয়েছে। আইনে বেঁধে দেয়া সময়ের মধ্যেই খালাস চেয়ে আপিল করা হবে।

দুদক অ্যাডভোকেট খুরশীদ আলম খান বলেন, সম্পদের তথ্য গোপনের দায় থেকে খালাস দেয়ায় তারাও সংক্ষুব্ধ। প্রস্তুতি নিচ্ছেন তার সাজা বাড়ানোর আপিল করার।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ