বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ মাকসুদ কামাল নজরদারিতে, পালানোর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর স্থানীয় নির্বাচন: ভোটকেন্দ্রের অচল সিসি ক্যামেরা সচলের নির্দেশ ইসির হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে খামারির মৃত্যু কুষ্টিয়ায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে বালেন্দ্র শাহের কৃতজ্ঞতা  স্থানীয় সরকার শক্তিশালী করতে নরওয়ের সহযোগিতা চান এলজিআরডিমন্ত্রী

বারিধারার খতমে বুখারিতে আসছেন আল্লামা আরশাদ মাদানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: রাজধানীর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার খতমে বুখারীতে আসছেন দারুল উলুম দেওবন্দের সিনিয়র মুহাদ্দিস ও জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি আল্লামা আরশাদ মাদানী। বিষয়টি আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসা পরিচালনা পর্ষদের সদস্য ও সিনিয়র মুহাদ্দিস মুফতি মুনীর হোসাইন কাসেমী।

এর আগে আল্লামা আরশাদ মাদানী বারিধারা মাদরাসার খতমে বুখারীতে আসবেন এমন একটি গুঞ্জন শোনা যাচ্ছিল। সে গুঞ্জনের সূত্র ধরে মুফতি মুনীর হোসাইন কাসেমীর সাথে যোগাযোগ করলে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার খতমে বুখারী অনুষ্ঠিত হবে আগামীকাল ১১ মার্চ বৃহস্পতিবার। বাদ মাগরিব শুরু হবে বুখারী শরীফের শেষ সবকের মূল আনুষ্ঠানিকতা। এবছর ২১৩ জন ছাত্র বারিধারা মাদরাসা থেকে দাওরা হাদিস সমাপণ করে পাগড়ী নিবেন। এছাড়া মাদরাসার ইফতা বিভাগ থেকে ৪৮ জন ও হেফজ বিভাগ থেকে ২৩ জন হাফেজে কুরআন ছাত্রকে দেয়া হবে সম্মাননা পাগড়ী।

জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ছিলেন হেফাজতের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী রহ.। গত বছরের ১৩ ডিসেম্বর তিনি ইন্তেকাল করেন। প্রতিবছরের ধারাবাহিকতায় এবছরও বারিধারার খতমে বুখারীতে প্রকাশিত হবে মাদরাসার স্মারক ‘কাফেলা’। কাফেলার সম্পাদক মাদরাসার সিনিয়র উস্তাদ এইচ এম আবু সালেহ। এবারের কাফেলায় আল্লামা নূর হোসাইন কাসেমী রহমতুল্লাহি আলাইহির স্মৃতিচারণ মূলক লেখাকে প্রাধান্য দেওয়া হয়েছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ