সোমবার, ০৩ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২০ সফর ১৪৪৮

শিরোনাম :
‘ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই’ চট্টগ্রাম ও কক্সবাজারে বন্যাদুর্গত ৩১০ পরিবারের পাশে যশোর জেলা ইমাম পরিষদ আধুনিক ও ইসলামি শিক্ষার সমন্বয়েই নৈতিক জাতি গঠন সম্ভব: সেনাপ্রধান ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা করার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী জামায়াতে গেলে মানুষের হিতাহিতজ্ঞান থাকে না, কর্নেল অলি তার নিকৃষ্ট উদাহরণ: রাশেদ খাঁন সুদানে আদালতে ড্রোন হামলায় নিহত ৩৫ নারীর স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও বিয়েতে বাধা নয়: ভারতীয় আদালত আমরা কেন ভারতীয় আলেমমুখী? খতমে নবুওয়াত কনফারেন্স ৭ আগস্ট, প্রধান অতিথি দেওবন্দের মুহতামিম পাকিস্তানের সঙ্গে উত্তেজনা চায় না আফগান সরকার: জাবিউল্লাহ মুজাহিদ

সাকিব কালীপূজায় নাকি মসজিদে যাবে, এটা তার ব্যক্তিগত ব্যাপার: হাইকোর্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পশ্চিমবঙ্গের কলকাতায় কালীপূজার অনুষ্ঠানে যোগ দেওয়ায় বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানকে হত্যার হুমকির ঘটনায় উষ্মা প্রকাশ করেছেন হাইকোর্ট।

আদালত বলেছেন, একজন বিশ্বমানের ক্রিকেটার কালীপূজায় নাকি মসজিদে যাবে, এটা তার ব্যক্তিগত ব্যাপার। এজন্য তো তাকে কেউ হত্যার হুমকি দিতে পারে না।

সাকিবকে হত্যার হুমকির ঘটনায় হওয়া মামলার আসামির জামিন আবেদনের শুনানিকালে মঙ্গলবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মোহাম্মদ বশির উল্লাহ।

প্রসঙ্গত গত বছরের নভেম্বরে কলকাতায় কালীপূজার একটি অনুষ্ঠানে সাকিবের অংশগ্রহণকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগেরমাধ্যমে তীব্র বিতর্কের সৃষ্টি হয়।

এ ঘটনায় ফেসবুকে লাইভে এসে রামদা উঁচিয়ে সাকিবকে হত্যার হুমকি দেন ও গালিগালাজ করেন মহসিন তালুকদার নামের সিলেটের এক যুবক। তার ওই ভিডিওটি ভাইরাল হওয়ার পর সাকিব এক ভিডিওবার্তায় ভক্তদের কাছে ক্ষমাপ্রার্থনা করেন।

এ ঘটনায় সিলেটের জালালাবাদ থানায় মহসিন তালুকদারকে আসামি করে মামলা হয়। পরে দক্ষিণ সুনামগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-৯।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ