সোমবার, ০৩ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২০ সফর ১৪৪৮

শিরোনাম :
‘ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই’ চট্টগ্রাম ও কক্সবাজারে বন্যাদুর্গত ৩১০ পরিবারের পাশে যশোর জেলা ইমাম পরিষদ আধুনিক ও ইসলামি শিক্ষার সমন্বয়েই নৈতিক জাতি গঠন সম্ভব: সেনাপ্রধান ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা করার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী জামায়াতে গেলে মানুষের হিতাহিতজ্ঞান থাকে না, কর্নেল অলি তার নিকৃষ্ট উদাহরণ: রাশেদ খাঁন সুদানে আদালতে ড্রোন হামলায় নিহত ৩৫ নারীর স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও বিয়েতে বাধা নয়: ভারতীয় আদালত আমরা কেন ভারতীয় আলেমমুখী? খতমে নবুওয়াত কনফারেন্স ৭ আগস্ট, প্রধান অতিথি দেওবন্দের মুহতামিম পাকিস্তানের সঙ্গে উত্তেজনা চায় না আফগান সরকার: জাবিউল্লাহ মুজাহিদ

বিদেশে দেশ নিয়ে দৃষ্টিভঙ্গী বদলাতে কাজ করতে হবে: পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলেছে। তবে বিদেশে বাংলাদেশের সম্পর্কে দৃষ্টিভঙ্গী বদলাতে আমাদের কাজ করতে হবে। আমি সহকর্মীদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা দেশের ইতিবাচক ইমেজ তৈরিতে কাজ করুন।

রোববার রাজধানীতে ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশন আয়োজিত ‘বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ : বাংলাদেশের উন্নয়নের অভিযাত্রা’ শীর্ষক সেমিনারে তিনি একথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে ড. মোমেন বলেন, বাংলাদেশের শ্রমিক বলতে এখনও কেউ কেউ মনে করেন একটি নারী ইট ভাঙছে। আর তার পাশে একটি শিশু। একজন কৃষক লাঙল দিয়ে হাল চাষ করছে। তবে এখন দিন বদলেছে। বিশ্বের ১০ টি সেরা পোশাক কারখানার মধ্যে ৭ টি বাংলাদেশে। এখানে শ্রমিকদের কাজের পরিবেশ উন্নত। আর কৃষির ক্ষেত্রে বাংলাদেশের টেকনোলজিরও অনেক পরিবর্তন হয়েছে। তাই বাংলাদেশকে নিয়ে এসব মনোভাব বদলাতে হবে।

পররাষ্ট্রমন্ত্রী বিদেশে বাংলাদেশ মিশনের কর্মকর্তাদের উদ্দেশ্য বলেন, বাংলাদেশের উন্নয়নের লক্ষ্যে বিনিয়োগ আনতে ও রপ্তানি বাড়াতে আপনারা কাজ করুন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ