বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ মাকসুদ কামাল নজরদারিতে, পালানোর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর স্থানীয় নির্বাচন: ভোটকেন্দ্রের অচল সিসি ক্যামেরা সচলের নির্দেশ ইসির হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে খামারির মৃত্যু কুষ্টিয়ায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে বালেন্দ্র শাহের কৃতজ্ঞতা  স্থানীয় সরকার শক্তিশালী করতে নরওয়ের সহযোগিতা চান এলজিআরডিমন্ত্রী

সৃষ্টিকর্তার নামে সন্ত্রাস বন্ধের আহ্বান: ইরাকে পোপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরাক সফরে রয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস। প্রথমবারের মতো ইরাক সফরে গিয়ে সৃষ্টিকর্তার নামে সহিংসতা, উগ্রবাদ এবং সন্ত্রাসী কর্মকাণ্ড পরিহারের আহ্বান জানিয়েছেন।

গতকাল শনিবার (৬ মার্চ) ইরাকের শিয়া মুসলমানদের সর্বোচ্চ ধর্মীয় নেতা গ্র্যান্ড আয়াতুল্লাহ আলী সিসতানির সঙ্গে বৈঠকের পর পোপ ফ্রান্সিস এই আহ্বান জানান।

এর আগে, গত শুক্রবার (৫ মার্চ) অল ইটালিয়ার একটি উড়োজাহাজে বাগদাদ পৌঁছান পোপ। বিমানবন্দরে অবতরণের পর তাকে লাল গালিচা সংবর্ধনার পাশাপাশি রাষ্ট্রীয় অভ্যর্থনা জানানো হয়। তাকে স্বাগত জানান ইরাকি প্রধানমন্ত্রী মুস্তাফা আল কাদহিমি। পরে মোটর শোভাযাত্রার মাধ্যমে প্রেসিডেন্টের বাসভবনে যান পোপ।

করোনা মহামারি শুরুর পর ৮৪ বছর বয়সী পোপ ফ্রান্সিসের এটা প্রথম আন্তর্জাতিক সফর। পোপ ইরাকের ক্রমহ্রাসমান খ্রিস্টান সম্প্রদায়কে অধিকার, স্বাধীনতা ও দায়িত্বশীল নাগরিক হিসাবে আরও বেশি ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন।

তিনি আশা করেন, ইরাকের সর্বাধিক শ্রদ্ধেয় শিয়া মুসলিম আলেমের সঙ্গে সাক্ষাৎ এবং এই আন্তঃধর্মীয় সংলাপের পর ধর্মীয় উগ্রপন্থা, সংঘাত ও অসহিষ্ণুতার অবসান ঘটবে।

২০১৩ সালে পোপ হিসেবে অভিষিক্ত হওয়ার পর এটিই তার সবচেয়ে ঝুঁকিপূর্ণ সফর। এ সফরকে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয় গোটা বাগদাদ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ