বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৭ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
বিরোধী দলের ওয়াকআউট নিয়ে প্রশ্ন তুললেন স্বরাষ্ট্রমন্ত্রী ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ ডিএমপির মার্চ মাসজুড়ে পরিশোধিত জ্বালানি তেল রফতানি নিষিদ্ধ করল চীন  ‘দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন বানিয়েছিল আওয়ামী লীগ’ যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যজুড়ে ১ হাজারের বেশি শিশু হতাহত উখিয়ায় রোহিঙ্গা শিশুদের মাঝে বিআরএফের ঈদ উপহার ত্রয়োদশ সংসদে শোক প্রস্তাবে নিজামী, সাঈদী, হাদিসহ বিভিন্ন নেতার নাম ত্রয়োদশ সংসদে রাষ্ট্রপতির নাম ঘোষণার পরই হট্টগোল জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ছুটির দিনেও খোলা থাকবে বিপিসির ডিপো রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস

ব্লগারদের বিরুদ্ধে বলায় মুহাদ্দিসকে আ’লীগ নেতার গালিগালাজ, চলছে ছাত্রদের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মাদ আল-আমিন
স্টাফ রিপোর্টার

ময়মনসিংহে ঈশ্বরগঞ্জ উপজেলার ইসলামপুরের জামিয়া গাফুরিয়া দারুস সুন্নাহ ইসলামপুর মাদরাসার সিনিয়র মুহাদ্দিস ও ঈশ্বরগঞ্জ তাবলিগের মারকাজের মুরুব্বি মুফতি কাউসার হাসানকে ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উক্ত মাদরাসার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বুলবুল অশালীন ভাষায় গালিগালাজ করায় মাদরাসার ছাত্ররা ক্যাম্পাসের ভেতর তার বহিস্কার সহ ৩টি দাবি আদায়ে বিক্ষোভ করছে।

দাবিগুলো হলো, এক- রফিকুল ইসলাম বুলবুলকে অনতিবিলম্বে মাদরাসার কমিটি থেকে বহিস্কার করতে হবে। দুই- মজলিসে শূরা গঠন করতে হবে এবং তাদের হাতেই সার্বিক ক্ষমতা হস্তান্তর করতে হবে। তিন- কমিটির ক্ষমতা মজলিসে শূরার অধিন থাকতে হবে।

আজ রোববার (৭মার্চ) সকাল থেকে এই বিক্ষোভ শুরু করে ছাত্ররা। বিক্ষোভরত ছাত্ররা বলেন, আমরা হুজুরের কাছে ইলমে দীন শিক্ষা করাসহ হাদিসের দরসে অংশগ্রহণ করছি। বিনা কারণে শরিয়ত এবং ইসলামি আইন অনুযায়ী কথা বলায় হুজুরকে এভাবে হেনেস্তা করা কোনভাবেই বরদাশত করা হবে না। অনতিবিলম্বে মাদরাসার কমিটি থেকে আমরা তার আজীবন বহিস্কার চাই।যতক্ষণ পর্যন্ত এই দাবি আদায় না হবে আমরা ক্লাস বর্জনের ঘোষণা দিলাম।

জানা যায়, গত ৫মার্চ শুক্রবার ইসলামপুর জামে মসজিদে জুমুআর নামাজপূর্ব আলোচনায় ব্লগার এবং মূর্তির বিরুদ্ধে কথা বলেছিলেন মুফতি কাউসার হাসান। পরবর্তিতে নামাজের পর তাকে এবং মাদরাসার প্রিন্সিপালকে ওই আওয়ামীলীগ নেতা ফোন দিয়ে বিভিন্ন ভাষায় গালিগালাজ করতে থাকে এবং মাদরাসা থেকে বহিস্কারের হুমকিও দেয়। ফলে তখন থেকেই ছাত্রদের ভেতর চাপাক্ষোভ কাজ করতে থাকে পরিশেষে তা আজ প্রকাশ্য বিক্ষোভের রূপ নেয়। তাছাড়া ইতোপূর্বেও তাকে এভাবে গালিগালাজ করেছে বলে অভিযোগ পাওয়া যায়।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ