শনিবার, ১৪ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৫ রমজান ১৪৪৭

শিরোনাম :
শিক্ষাপ্রতিষ্ঠানে কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রশিক্ষণের সিদ্ধান্ত স্থগিত সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত ‘সড়কে সুশাসন বিলাসিতা নয়, মানুষের জীবনরক্ষার অপরিহার্য শর্ত’ কাউন্টারে ভাড়ার চার্ট টানিয়ে রাখার নির্দেশ ডিএমপি কমিশনারের মার্কিন দূতাবাসকর্মীদের ওমান ছাড়ার নির্দেশ সংসদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার শেরপুর-৩ ও বগুড়া-৬ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ যানজট কমাতে ঈদের আগে-পরে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ থাকবে আইনশৃঙ্খলা কমিটিতে একজন করে ইমাম থাকবেন: প্রধানমন্ত্রী ইমামদের পক্ষে শায়খে চরমোনাইয়ের যে দাবি মেনে নিলেন প্রধানমন্ত্রী

৭ মার্চ দেশের সব মসজিদে বিশেষ দোয়ার আহ্বান ইসলামিক ফাউন্ডেশনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামীকাল ৭ মার্চ উপলক্ষ্যে দেশের সব মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)। আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন উপলক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মহান মুক্তিযুদ্ধের সকল শহিদদের রুহের মাগফেরাত কামনা করে দেশের সকল মসজিদে দোয়া ও মোনাজাতের ব্যবস্থা করার জন্য মসজিদের খতিব, ইমাম, মসজিদ কমিটিসহ সকলকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।

এছাড়া ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে রোববার (৭ মার্চ) বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মহান মুক্তিযুদ্ধে সকল শহিদদের রুহের মাগফেরাত কামনা করে কুরআনখানি দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশনের সব বিভাগীয় ও জেলা কার্যালয়, ৫০টি ইসলামিক মিশন, সাতটি ইমাম প্রশিক্ষণ একাডেমি ও সকল অফিসে জাতীয় পতাকা উত্তোলন করা হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ