বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ মাকসুদ কামাল নজরদারিতে, পালানোর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর স্থানীয় নির্বাচন: ভোটকেন্দ্রের অচল সিসি ক্যামেরা সচলের নির্দেশ ইসির হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে খামারির মৃত্যু কুষ্টিয়ায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে বালেন্দ্র শাহের কৃতজ্ঞতা  স্থানীয় সরকার শক্তিশালী করতে নরওয়ের সহযোগিতা চান এলজিআরডিমন্ত্রী

সোমালিয়ার রেস্তোরাঁয় আত্মঘাতি গাড়ি বোমা হামলায় নিহত ২০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে আত্মঘাতি গাড়ি বোমা হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৩০ জন।

স্থানীয় সময় শুক্রবার (৫ মার্চ) সন্ধ্যায় বন্দর নগরী মোগাদিসুর লুল রেস্তোরাঁর সামনে গাড়ি বোমা হামলার এ ঘটনা ঘটে। আহতদের বেশিরভাগকেই আশংকাজনক অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে।

দেশটির পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, স্থানীয় সময় শুক্রবার মধ্যরাতে মোগাদিসুর বন্দরের কাছে লুল ইয়ামিনি নামের একটি রেস্টুরেন্টের বাইরে বোমা হামলার ঘটনাটি ঘটেছে। একজন প্রত্যক্ষদর্শী ঘটনার বিবরণে জানান, ‘আমি তখন রেস্তোরাঁয় ঢুকতে যাচ্ছিলাম। এ সময় একটি গাড়ি বেপরোয়া গতিতে রেস্তোরাঁর দিকে ঢুকে পরে। আমি দ্রুত সেখান থেকে সরে যাই। অল্প কিছুক্ষণের মধ্যেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। পুরো এলাকা ধোঁয়ায় ছেয়ে যায়। এ সময় গুলির শব্দও শোনা যায়।’

সোমালিয়ার রাষ্ট্রায়াত্ব রেডিও মোগাদিসুর প্রতিবেদন অনুযায়ী পুরো এলাকা পুলিশ নিয়ন্ত্রণে নিয়েছে এবং ঘিরে রেখেছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ