বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

লাভ জিহাদের নামে মুসলিমদের নিয়ে ষড়যন্ত্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাওলানা ওয়াসি সোলাইমান নদভি।।

আমাদের দেশ ভারতে খৃস্টান মিশনারিরা তাদের ধর্মের দাওয়াত দিয়ে আসছে দীর্ঘদিন ধরে। ধর্মান্তরিত করার প্রক্রিয়াও চলমান দেশের সর্বত্র। দেশে তারাই লক্ষ্যবস্তুু ছিল প্রথম দিকে। কিন্তু সময়ের পরিবর্তনে দেশ জুড়ে চরমপন্থী ধর্মীয় গোষ্ঠীগুলোও মাথা চারা দিয়ে ওঠছে।

ইসলামোফোবিয়ার নামের বিশ্বজুড়ে ইসলামের যে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে, আমাদের দেশেও এর ভয়াবহতা ছড়িয়ে পড়ছে। সেই সাথে ইসলামের রীতি-নীতি ও মুসলিমদের সামাজিকতার সুযোগ নিয়ে তালাক ইত্যাদিকে সামনে রেখে আরেক নগ্ন ষড়যন্ত্র শুরু হয়েছে ‘লাভ জিহাদ’ এর নামে। ইসলাম ও মুসলমানের বিরুদ্ধে কর্মক্ষেত্র তৈরি করতে এটা নতুন কৌশল বলে মনে করছি।

আমাদের দেশে ২০১৩ সালে ‘লাভ জিহাদ’ কে রাজনৈতিক যুদ্ধ হিসাবে ব্যবহার করা হয়েছিল। এটি প্রমাণ করার চেষ্টা করা হয়েছিল যে, মুসলিম যুবকরা হিন্দু মেয়েদেরকে প্রেমের জালে আবদ্ধ করে বিবাহ করে জোড়পূর্বক ধর্মান্তরিত করছে। আমাদের জেলা মুজাফফরনগরে ঘটে যাওয়া এমনই একটি ঘটনাকে কেন্দ্র করে গোটা দেশে এর প্রভাব ছড়িয়ে দেয়া হয়েছে। মুসলিমদের দিকে জোরপূর্বক ধর্মান্তরিত করার অভিযোগ তোলে নানানভাবে হেনস্থা করার চেষ্টা চলছে। মুজাফফরনগরের ঘটনায় মর্মান্তিকভাবে বারো জনকে হত্যা করা হয়েছে। শত শত মানুষকে আহত ও ঘর-বাড়ি ছাড়া হতে হয়েছিল। হাজার হাজার মানুষের অনেক কষ্টে দিন গোজরান করতে হয়েছিলো। এখনো পর্যন্ত তারা বাস্তুহারা হয়ে মানুষের দারে দারে ঘুরছে। সেই পীড়াদায়ক, বিষাদময় স্মৃতি এখনো মানুষকে কাঁদিয়ে বেড়ায়।

লাভ জিহাদের বিষয়ে বলা হচ্ছে, ভারতীয় মুসলমানরা সুবিন্যস্ত পরিকল্পনা করে হিন্দু মেয়েদের সঙ্গে প্রেমের অভিনয় করে। পরে তাদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এরপর ধর্ম প্রচার করে তাদেরকে ইসলাম গ্রহণে বাধ্য করে। অথচ বাস্তবতা হলো, ইসলাম ধর্মে ভিন্নধর্মী মুশরিক নারীকে বিবাহ করা অবৈধ বলা হয়েছে। এ ধরণের সম্পর্ককে ইসলাম অপছন্দ করে। হ্যাঁ, কেউ যদি আল্লাহকে রাজি-খুশি করার জন্য ইসলাম গ্রহণ করে, তখন তাকে বিবাহ করা বৈধ হবে। ইসলাম গ্রহণের উদ্দেশ্য হলো, আল্লাহকে খুশি করা ও সত্য অনুসন্ধান করা।

তবে যেমনটি বলা হয়ে থাকে, অত্যাচারীদের উদ্দেশ্য যখন খারাপ হয়ে যায় তখন কোনও যুক্তি বা দলিল সফল হয় না। ইউপি রাজ্যপাল আনন্দী বেনের স্বাক্ষরের সাথে সাথে আইনটি এখন কার্যকর হয়েছে। এই রাজ্যে জোরপূর্বক ধর্মান্তরের বিরুদ্ধে আইন গঠনের à¦