বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ মাকসুদ কামাল নজরদারিতে, পালানোর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর স্থানীয় নির্বাচন: ভোটকেন্দ্রের অচল সিসি ক্যামেরা সচলের নির্দেশ ইসির হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে খামারির মৃত্যু কুষ্টিয়ায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে বালেন্দ্র শাহের কৃতজ্ঞতা  স্থানীয় সরকার শক্তিশালী করতে নরওয়ের সহযোগিতা চান এলজিআরডিমন্ত্রী

মিয়ানমার সেনাদের পরিচালিত ৫টি চ্যানেল বন্ধ করল ইউটিউব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিয়ানমারে গত মাসে সংঘটিত সামরিক অভ্যুত্থানের জেরে এবার নিজেদের প্ল্যাটফর্মে ব্যবস্থা নিয়েছে ভিডিও শেয়ারিং ওয়েবসাইট ইউটিউব। দেশটির সেনাবাহিনী পরিচালিত ৫টি চ্যানেল সরিয়ে (রিমুভ) দিয়েছে তারা।

কমিউনিটি গাইডলাইনের আওতায় এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে শুক্রবার (৫ মার্চ) জানিয়েছে ইউটিউব। চ্যানেলগুলো হলো- স্টেট নেটওয়ার্ক, এমআরটিভি (মিয়ানমার রেডিও অ্যান্ড টেলিভিশন), সেনাবাহিনী পরিচালিত মায়াবতী মিডিয়া, এমডব্লিউডি ভ্যারাইটি এবং এমডব্লিউডি মিয়ানমার।

সেনা শাসনের অবসান ও বন্দি নেতাদের মুক্তির দাবিতে মিয়ানমারে চলছে দুর্বার আন্দোলন। শুক্রবারও মান্ডালয়ে নিরাপত্তারক্ষীদের গুলিতে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে চলমান আন্দোলনে অন্তত ৫৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এ বিষয়ে ইউটিউবের এক মুখপাত্র বলেন, ‘আমাদের কমিউনিটি গাইডলাইন এবং প্রযোজ্য আইন অনুযায়ী বেশকিছু চ্যানেল বন্ধ এবং অনেকগুলো ভিডিও সরিয়ে নেয়া হয়েছে।’

এদিকে, ‘ব্যবস্থাপনায় বিপর্যয় ঘটার’ অজুহাত দেখিয়ে শুক্রবার থেকে মিয়ানমারের সর্বত্র বিদ্যুৎ পরিষেবা বন্ধ করে দেয়া হয়েছে।

গত ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের পরপরই মিয়ানমারের সরকারি কর্মকর্তা-কর্মচারী, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, শ্রমিক, শিক্ষক, শিক্ষার্থীসহ সর্বস্তরের পেশাজীবীরা কাজে ইস্তফা দিয়ে রাজপথে বিক্ষোভ শুরু করেন। শান্তিপূর্ণ এই বিক্ষোভ অত্যন্ত সহিংসভাবে দমনের চেষ্টা চালাচ্ছে সামরিক সরকার। সূত্র: বিবিসি

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ