বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

আগামীকাল থেকে করোনার বিধিনিষেধ শিথিল করছে সৌদি আরব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামীকাল থেকে শিথিল হচ্ছে সৌদি আরবে চলা করোনার বিধিনিষেধ। খুলবে রেস্তোরাঁ, জিম, সিনেমা হল ও স্পোর্টস সেন্টার। সেই সঙ্গে অনুমতি দেয়া হবে ঘরোয়া অনুষ্ঠানের।

এর আগে ৪ ফেব্রুয়ারি থেকে দুফা বিধিনিষেধের সময়সীমা বাড়ানো হয়। তবে সৌদি স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, এবার নতুন করে বিধি নিষেধ আরোপ করা হবে না। তবে স্বাস্থ্যবিধি মেনেই চলাফেরা করতে হবে।

আর স্বাস্থ্যবিধি না মানলে জরিমানাসহ আইনি ব্যবস্থা নেয়া হবে। ঘরোয়া আয়োজনে অনুমতি দেয়া হলেও হোটেল, রেস্তোরাঁ, কমিউনিটি সেন্টারে বড় ধরনের অনুষ্ঠান আয়োজনে নিষেধাজ্ঞা বহাল থাকবে। এছাড়াও যেকোন সামাজিক অনুষ্ঠানে ২০ জনের বেশি মানুষ উপস্থিত থাকতে পারবে না।

-এটি