শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

সত্য ও মানবতার পক্ষে সীসা ঢালা প্রাচীরের ন্যায় বুকটান করে দাঁড়াবে: মাওলানা মামুনুল হক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সত্য ও মানবতার পক্ষে সীসা ঢালা প্রাচীরের ন্যায় বুকটান করে দাঁড়াবে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস।

আজ শুক্রবার রাজধানীর পুরানা পল্টন ফটোজার্নালিস্ট এসোসিয়েশনে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস বিশ্ববিদ্যালয় বিভাগ কর্তৃক আয়োজিত কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে ‘সমাজের সর্বস্তরে দ্বীন প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা’ শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মুহাম্মদ মামুনুল হক এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস হলো ইসলামী সমাজ বিনির্মাণে সমাজকর্মী তৈরীর কারখানা। আদর্শ ইসলামী সমাজ গড়ার জন্য যে ত্যাগী, যোগ্য কর্মীর প্রয়োজন সেই প্রশিক্ষিত কর্মীবাহিনী তৈরি করতে চায় বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন আজ পৃথিবীজুড়ে মানবতা ভূলুণ্ঠিত। আর মানবতা তখনই বিজয়ী হবে যখন আল্লাহর দ্বীন বিজয় হবে। সমাজের সর্বস্তরে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হলেই মানবতার মুক্তি হবে এবং মানুষ ফিরে পাবে প্রকৃত কল্যাণ। তাই আসুন হাতে হাত রেখে নিজেদেরকে বিজয়ের সৈনিক হিসেবে গড়ে তুলি এবং একতাবদ্ধ হয়ে সত্যের মশাল তুলে নেই।

কলেজ ও বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক মুহাম্মদ মোশাররফ হুসাইন লাবীব এর সভাপতিত্বে আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ জাকির হুসাইন, সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা ইমদাদ আশরাফ, মাওলানা জাহিদুজ্জামান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোল্লা খালিদ সাইফুল্লাহ, কেন্দ্রীয় সাহিত্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মুহাম্মদ মাহমুদুল হাসান ও বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি মুহাম্মদ আরিফ হোসেন প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ