সোমবার, ০৩ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২০ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচন: সংসদ সচিবালয়ে ভোটার তালিকা চেয়েছে ইসি ‘ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই’ চট্টগ্রাম ও কক্সবাজারে বন্যাদুর্গত ৩১০ পরিবারের পাশে যশোর জেলা ইমাম পরিষদ আধুনিক ও ইসলামি শিক্ষার সমন্বয়েই নৈতিক জাতি গঠন সম্ভব: সেনাপ্রধান ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা করার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী জামায়াতে গেলে মানুষের হিতাহিতজ্ঞান থাকে না, কর্নেল অলি তার নিকৃষ্ট উদাহরণ: রাশেদ খাঁন সুদানে আদালতে ড্রোন হামলায় নিহত ৩৫ নারীর স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও বিয়েতে বাধা নয়: ভারতীয় আদালত আমরা কেন ভারতীয় আলেমমুখী? খতমে নবুওয়াত কনফারেন্স ৭ আগস্ট, প্রধান অতিথি দেওবন্দের মুহতামিম

মিয়ানমারের বিক্ষোভ বন্ধে বিদ্যুৎ সরবরাহ বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সামরিক অভ্যুত্থানের পর চলমান বিক্ষোভ নিরসনে মিয়ানমারের অধিকাংশ অঞ্চলে বিদ্যুৎ সরবারহ বিচ্ছিন্ন করে দিয়েছে জান্তা সরকার। যদিও সরকারি সংস্থাগুলো বলছে, ব্যবস্থাপনায় বিপর্যয় ঘটায় এই পরিস্থিতি তৈরি হয়েছে।

আজ শুক্রবার (০৫ মার্চ) স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে লোকজন টুইটার ও ফেসবুকে পোস্ট দিতে থাকে যে বাণিজ্যিক কেন্দ্র ইয়াঙ্গুনের সব জায়গা বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

ইয়াঙ্গুনের ইয়াঙ্কিন অঞ্চলে অবস্থিত ইয়াঙ্গুন বিদ্যুৎ সরবরাহ কর্পোরেশনের পক্ষ থেকে বলা হয়েছে, ব্যবস্থাপনায় বিপর্যয় ঘটার কারণে দেশ জুড়ে বিদ্যুৎ বিভ্রাট চলছে। ইরাবতি নদীর তীরবর্তী মাগওয়ের শহরের বিদ্যুৎ সরবরাহ প্রতিষ্ঠান থেকেও একই রকম বক্তব্য দেয়া হয়েছে। দেশের অন্যান্য প্রান্তেও বিদ্যুৎ না থাকার কথা ফেসবুকে জানাচ্ছেন অনেকে।

অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ দমন করতে সামরিক জান্তা সরকার মিয়ানমারে সামাজিক যোগাযোগমাধ্যমের প্লাটফর্মগুলো বন্ধ করে দিয়েছে। এছাড়া রাতের বেলা ইন্টারনেট সংযোগও বন্ধ রাখা হচ্ছে। তবে লোকজন ভিপিএন ডাউনলোড করে বিকল্প উপায়ে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছেন।

উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের পরপরই মিয়ানমারের সরকারি কর্মকর্তা-কর্মচারী, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, শ্রমিক, শিক্ষক, শিক্ষার্থীসহ সর্বস্তরের পেশাজীবীরা কাজে ইস্তফা দিয়ে রাজপথে বিক্ষোভ শুরু করেন। শান্তিপূর্ণ এই বিক্ষোভ অত্যন্ত সহিংসভাবে দমনের চেষ্টা চালাচ্ছে সামরিক সরকার। এ পর্যন্ত নিরাপত্তা বাহিনীর গুলিতে ৫০ জনেরও বেশি বিক্ষোভকারী নিহত হয়েছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ