সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ফের ইরান-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা ইরাকে বাস দুর্ঘটনায় নিহত ২১, আহত ১৯ বাংলাদেশসহ ৫ দেশে শক্তিশালী ভূমিকম্প হজ মৌসুমে সেবা দিয়েছেন মক্কা মিউনিসিপ্যালিটির ৯ হাজারের বেশি স্বেচ্ছাসেবক পুকুরে ডুবে মাদরাসার হিফজ বিভাগের দুই শিক্ষার্থীর মৃত্যু ইস্তাম্বুলে তৃতীয় বৈশ্বিক ইসলামি অর্থনীতি সম্মেলন অনুষ্ঠিত ৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা

বাংলাদেশকে এক কোটি ৯ লাখ করোনার টিকা দেবে জাতিসংঘ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতিসংঘের টিকা কার্যক্রম কোভ্যাক্স থেকে এক কোটি ৯ লাখ ডোজ টিকা পাচ্ছে বাংলাদেশ।

প্রথম ধাপে কোভিড-১৯-এর টিকা বিতরণের তালিকা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। যাতে বাংলাদেশসহ ১৩৮টি দেশের নাম রয়েছে। সেখানে বলা হয়েছে, বাংলাদেশের জন্য এক কোটি ৯ লাখ আট হাজার ডোজ ভ্যাকসিন বরাদ্দ করা আছে।

বিশ্বে বাংলাদেশ চতুর্থ দেশ যারা কোভ্যাক্স থেকে এই বিপুল পরিমাণ ডোজ পাচ্ছে। বাংলাদেশের আগে রয়েছে পাকিস্তান, নাইজেরিয়া ও ইন্দোনেশিয়ার নাম।

জানা গেছে, কোভ্যাক্সের সিংহভাগই সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন।

গেল ২৪ ফেব্রুয়ারি কোভ্যাক্স থেকে প্রথম ভ্যাকসিন পায় পশ্চিম আফ্রিকার দেশ ঘানা। বিশ্বের সব দেশের মধ্যে করোনাভাইরাসের টিকার সমবণ্টন নিশ্চিত করতে গঠন করা হয় জাতিসংঘের এ জোট।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ