শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

দায়ীদের মাতৃভাষার পাশাপাশি আরবি-ইংরেজিতেও দক্ষতা অর্জন করতে হবে: আল্লামা সুলতান যওক নদভী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কক্সবাজারে মা'হাদ আন-নিবরাসে উপমহাদেশের প্রখ্যাত আরবী সাহিত্যিক শাইখুল হাদিস-আল্লামা মুহাম্মদ সুলতান যাওক নদভী বলেন, যারা দ্বীনের দাওয়াতের কাজ করেন তাদের নিজের ভাষার পাশাপাশি আরবি-ইংরেজি ভাষায়ও দক্ষতা অর্জন করতে হবে।

রোববার (২৮ ফেব্রুয়ারি) সকালে কক্সবাজার শহরে ‘আল্লামা মুহাম্মদ সুলতান যওক নদভী জেনারেল লাইব্রেরি’ উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

কক্সবাজার জেলায় একখণ্ড দারুল মা'আরিফ খ্যাত মা'হাদ আন-নিবরাস পরিদর্শনে আসলে হুজুরের সম্মানে নিবরাস মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা সভা পরবর্তী গ্রন্থাগারটির উদ্বোধন করেন তিনি।

আল্লামা যাওক নদভী বলেন, যুগ চাহিদার প্রেক্ষিতে মাদরাসা শিক্ষার্থীদের দ্বীনিয়াতের পাশাপাশি আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার বিকল্প নেই। যারা দা'য়ী ইলাল্লাহ হবেন তাদের স্বজাতীয় ভাষার পাশাপাশি আরবি-ইংরেজি ভাষায় সমান দক্ষতা অর্জন করতে হবে।

তিনি শিক্ষার্থীদের বিভিন্ন শিক্ষামূলক প্রতিযোগিতায় অংশগ্রহণ, মাসিক-পাক্ষিক সাহিত্য-সাংস্কৃতিক সেমিনার আয়োজন, পত্রিকা-দেয়ালিকায় লেখালেখির বিষয়ে সবিশেষ গুরুত্বারোপ করেন।

মা'হাদ আন-নিবরাসের পরিচালক মাওলানা জিয়াউল হকের সভাপতিত্বে সভায় জেলার শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম, শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আল্লামা সুলতান যওক নদভী শুধু ক্বওমী অঙ্গনের মুরুব্বী নন, তিনি বাংলাদেশে ইসলামী শিক্ষাসংস্কার আন্দোলনের স্বপ্নদ্রষ্টা, বিশিষ্ট আরবি সাহিত্যিক, বরেণ্য ইসলামী চিন্তাবিদ, জামেয়া দারুল মা'আরিফ আল-ইসলামিয়া চট্টগ্রামের প্রতিষ্ঠাতা পরিচালক, আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের সভাপতিও।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ