শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

২৯ পৌরসভায় ভোটগ্রহণ চলছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পঞ্চম ধাপে ২৯ পৌরসভায় ভোটগ্রহণ চলছে। রোববার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়; একটানা চলবে বিকাল ৪টা পর্যন্ত। এ উপলক্ষ্যে নির্বাচনি এলাকায় পুলিশ, র‌্যাব, কোস্টগার্ড ও বিজিবির বাড়তি সদস্য মাঠে রয়েছেন।

এই নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন একশ জন। তাদের মধ্যে ১৪টি পৌরসভায় ২২ জন স্বতন্ত্র প্রার্থী মাঠে রয়েছেন। তাদের বেশির ভাগই আওয়ামী লীগ-বিএনপির বিদ্রোহী প্রার্থী।

এ ধাপের ১৪ পৌরসভা নির্বাচনে সহিংসতার আশঙ্কায় নির্দিষ্ট সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর চেয়েও বাড়তি সদস্য মোতায়েন করা হয়েছে। এই ১৩টির মধ্যে আটটিতেই স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।

আজ চার উপজেলা চেয়ারম্যান এবং ১৩টি ইউনিয়ন পরিষদের বিভিন্ন পদেও উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রগুলো এসব তথ্য জানিয়েছে।

তবে নির্বাচন ঘিরে বড় ধরনের সহিংসতার আশঙ্কা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার কবিতা খানম। তিনি বলেন, আমাদের কাছে যে তথ্য রয়েছে তাতে সব নির্বাচনি এলাকার পরিস্থিতি ভালো। পরিস্থিতি গুরুতর অবনতি হতে পারে-এমন তথ্য নেই।

তিনি বলেন, ইতোমধ্যে দু-একটি সহিংস ঘটনা ঘটেছে। সেগুলোর বিষয়ে পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের বলা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ