শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

মমতাকে উৎখাতের ডাক দিলেন পীরজাদা আব্বাস সিদ্দিকী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট (আইএসএফ)-এর প্রতিষ্ঠাতা ও ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী (ভাইজান) ভারতের পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে বাম শরীক দলের প্রার্থীদের জয়ী করার আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘জিরো’ করার চ্যালেঞ্জ জানিয়েছেন।

রোববার (২৮ ফেব্রুয়ারি) পীরজাদা আব্বাস সিদ্দিকী পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতার ঐতিহাসিক ব্রিগেড ময়দানে বক্তব্য রাখার সময়ে ওই আহ্বান জানান।

এ সময় পীরজাদা আব্বাস সিদ্দিকী বলেন, ‘যেখানে যেখানে বাম শরীকদল প্রার্থী দেবে আগামী নির্বাচনে মাতৃভূমিকে রক্ত দিয়ে হলেও স্বাধীন করবো। বামপন্থিরা ও শরীক দল যেখানে যেখানে প্রার্থী দেবে সেখানেই আমরা তাদের জয়ী করে আগামীদিনে বিজেপি সরকার ও বিজেপি সরকারের বি টিম মমতাকে আমরা বাংলা থেকে উৎখাত করে ছাড়বো।’

তিনি আরো বলেন, ‘আজকে বাংলার স্বাধীনতাকে কেড়েছে এই মমতা। বাংলার নারীদের অধিকার কেড়েছে মমতা। একটা ‘রেপ’-এর জন্য ২ লাখ টাকা মূল্য নির্ধারণ করেছেন মমতা। আন এডেড মাদরাসার শিক্ষক-শিক্ষিকা, পার্শ্ব শিক্ষক-শিক্ষিকা, সিভিক ভলেন্টিয়ার, পুলিশ কর্মী সবাই মমতার আমলে বিপদে রয়েছে। ওর দাদাগিরিতে কেউ কথা বলতে পারে না। একমাত্র এই বাঘের বাচ্চা কথা বলে। ওঁদেরকে চ্যালেঞ্জ দিয়ে গেলাম গণতান্ত্রিক প্রক্রিয়ায় আগামীদিনে মমতাকে ‘জিরো’ করে আমরা দেখিয়ে দেবো।’

এছাড়া বিজেপির দিকেও তোপ দাগেন ফুরফুরা শরিফের পীরজাদা। আব্বাসের কথায়, এটা রবীন্দ্রনাথ-নজরুলের বাংলা। এখান থেকে বিজেপি-র কালো হাত ভেঙে গুঁড়িয়ে দিতে হবে। বিজেপি-কে তাড়াতে হবে। সঙ্গে তাদের বি-টিম তৃণমূলকেও তাড়াতে হবে। এদিনের সমাবেশে বামফ্রন্ট নেতা সীতারাম ইয়েচুরি, বিমান বসু, ডি রাজা, কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী, আবদুল মান্নান, ভূপেশ বাঘেলসহ বাম-কংগ্রেসের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সূত্রঃ ইন্ডিয়া টাইমস

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ