সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
মেক্সিকোর উদ্দেশে ইরান ফুটবল টিম, ফ্লাইটে ওঠার আগে কোরআনে চুমু কুষ্টিয়ায় আরবিতে ‘বিসমিল্লাহ’ লিখিত কাফনের কাপড়,  কুফরি বা জাদুটোনার আশঙ্কা ফের ইরান-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা ইরাকে বাস দুর্ঘটনায় নিহত ২১, আহত ১৯ বাংলাদেশসহ ৫ দেশে শক্তিশালী ভূমিকম্প হজ মৌসুমে সেবা দিয়েছেন মক্কা মিউনিসিপ্যালিটির ৯ হাজারের বেশি স্বেচ্ছাসেবক পুকুরে ডুবে মাদরাসার হিফজ বিভাগের দুই শিক্ষার্থীর মৃত্যু ইস্তাম্বুলে তৃতীয় বৈশ্বিক ইসলামি অর্থনীতি সম্মেলন অনুষ্ঠিত ৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী

রোহিঙ্গা সমস্যা সমাধানে যুক্তরাষ্ট্রকে নেতৃত্ব দেয়ার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক নেতৃত্বের মাধ্যমে রোহিঙ্গা সমস্যার সমাধানে যুক্তরাষ্ট্রকে নেতৃত্ব গ্রহণের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।

যুক্তরাষ্ট্র সফররত মন্ত্রী দেশটির থিংক ট্যাংক প্রতিষ্ঠান নিউলাইন্স ইনস্টিটিউট অন স্ট্র্যাটেজি অ্যান্ড পলিসি আয়োজিত মতবিনিময় অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রত্যাবাসনই রোহিঙ্গা সমস্যা সমাধানের একমাত্র উপায়। কোভিড পরিস্থিতিতে রোহিঙ্গাদের স্বাস্থ্য নিয়ে সরকারের নেওয়া ব্যবস্থাগুলো তুলে ধরে তিনি বলেন, একজন রোহিঙ্গাও করোনায় আক্রান্ত হয়ে মারা যাননি। এ সময় কুতুপালং ক্যাম্প থেকে রোহিঙ্গাদের ভাসানচরে প্রত্যাবাসনের প্রেক্ষাপট তুলে ধরেন মন্ত্রী।’

তিনি মিয়ানমারের ওপর আরও বেশি রাজনৈতিক ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিতে যুক্তরাষ্ট্রকে আহ্বান জানান। এ সময় রোহিঙ্গা সমস্যা সমাধানে মিয়ানমারে বিশেষ দূত নিয়োগ দিতে যুক্তরাষ্ট্রকে প্রস্তাব দেন ড. মোমেন।

ইনস্টিটিউটের পরিচালক ড. আজিম ইব্রাহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে জাতিসংঘ, ওআইসি ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা যোগ দেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ