সোমবার, ০৩ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ২০ সফর ১৪৪৮


মাওলানা মামুনুল হকের হাতে কালেমা পড়লেন অমুসলিম যুবক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব।।

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব, মোহাম্মদপুর জামিয়া রাহমানিয়ার শাইখুল হাদিস ও জামিয়াতুত তারবিয়াহ আল ইসলামিয়া’র প্রতিষ্ঠাতা মহাপরিচালক মাওলানা মামুনুল হকের তাফসির মাহফিলে ইসলাম ধর্মগ্রহণ করেন এক অমুসলিম যুবক।

কোর্ট থেকে বৈধ কাগজপত্র সঙ্গে এনে মাওলানা মামুনুল হকের হাতে তিনি কালিমা পড়েন।

প্রসঙ্গত, মাওলানা মামুনুল হকের হবিগঞ্জে আগমন উপলক্ষে সেখানে ধর্মপ্রাণ মুসলমানদের ঢল নামে। তাকে দেখতে ও তার বয়ান শুনতে বোধবার বিকাল থেকেই হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় শাহী ঈদগাহ মাঠে হাজার হাজার মুসল্লি জড়ো হতে থাকেন। পুরানবাজার শাহী ঈদগাহে ৭৬তম তাফসিরুল কোরআন মহাসম্মেলনের দ্বিতীয় দিনে প্রধান অতিথির বয়ান করেন তিনি। মাহফিলস্থলে আসেন বুধবার রাত সাড়ে ১১টার দিকে।

মাওলানা মামুনুল হক স্টেজে আসার পর মুসল্লিদের ঢল সামলাতে শায়েস্তাগঞ্জ-হবিগঞ্জ সড়কে যানচলাচল বন্ধ করে দেওয়া হয়। সড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ লাইন লেগে যায়।

তার শায়েস্তাগঞ্জে আসা নিয়ে জনমনে নানান কৌতূহল সৃষ্টি হয়েছিল। বেশ দোলাচলের পর কয়েকটি শর্তে তাকে মাহফিলে বক্তব্য দেওয়ার অনুমতি দেয় প্রশাসন। তিনি কুরআন হাদিসের আলোকে চমকপ্রদ আলোচনা করে আগন্তুক ভক্তকুলের মাঝে নতুন জুয়ার সৃষ্টি করেন।

শায়েস্তাগঞ্জ থানার ওসি অজয় চন্দ্র দেব বলেন, মাওলানা মামুনুল হক তাফসির মাহফিলে সরকারবিরোধী কোনো বক্তব্য দেননি।তবে আইনশৃঙ্খলায় যেন কোনো ধরনের অবনতি না ঘটে সেদিকে প্রশাসন সার্বক্ষণিক নজর রাখছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ