সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
মেক্সিকোর উদ্দেশে ইরান ফুটবল টিম, ফ্লাইটে ওঠার আগে কোরআনে চুমু কুষ্টিয়ায় আরবিতে ‘বিসমিল্লাহ’ লিখিত কাফনের কাপড়,  কুফরি বা জাদুটোনার আশঙ্কা ফের ইরান-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা ইরাকে বাস দুর্ঘটনায় নিহত ২১, আহত ১৯ বাংলাদেশসহ ৫ দেশে শক্তিশালী ভূমিকম্প হজ মৌসুমে সেবা দিয়েছেন মক্কা মিউনিসিপ্যালিটির ৯ হাজারের বেশি স্বেচ্ছাসেবক পুকুরে ডুবে মাদরাসার হিফজ বিভাগের দুই শিক্ষার্থীর মৃত্যু ইস্তাম্বুলে তৃতীয় বৈশ্বিক ইসলামি অর্থনীতি সম্মেলন অনুষ্ঠিত ৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী

করোনা টিকার দ্বিতীয় ডোজ ৭ এপ্রিল থেকে: স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সারাদেশে এখন পর্যন্ত ২৩ লাখ ৮০ হাজার মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে, রেজিস্ট্রেশন হয়েছে ৩৬ লাখের বেশি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক। আজ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, দেশে ৪০ বছরের ঊর্ধ্বে ৪ কোটি মানুষ আছেন। ৩ কোটি ডোজ দেবে ভারতের সেরাম। এরইমধ্যে ২০ লাখ ডোজ উপহার দিয়েছে তারা। প্রয়োজনীয় ৮ কোটি ডোজ টিকা পেতে চেষ্টা করছে ভারত। আর যারা প্রথম ডোজ টিকা পেয়েছেন তাদের ২য় ডোজ টিকা দেয়া শুরু হবে এপ্রিলের ৭ তারিখ থেকে।

এ মাসে ৫০ লাখ ডোজ পাওয়ার কথা রয়েছে সেরামের থেকে তারা দিয়েছে ২০ লাখ। এজন্য বাকি ডোজ পেতে সেরাম ইনস্টিটিউটকে চাপ দেয়া হচ্ছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

জাহিদ মালেক বলেন, যে হারে রেজিস্ট্রেশন করছেন দেশের মানুষ সে হারে টিকা দেওয়া নির্ভর করবে সেটি পাওয়ার উপর- এ কথা জানিয়ে পরবর্তীতে এ হার কমে আসতে পারে। অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষক, পাইলট, বিমানবন্দরকর্মীদের টিকা দিতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে অনুসারে কাজ চলছে।

স্বাস্থ্যমন্ত্রী জানান, ডাবল ডোজ পাওয়ার পরও বিদেশ যেতে হলে কোভিড নেগেটিভ সনদ নিয়ে যেতে হবে। শিক্ষার্থীদের মধ্যে ১৮ এর নিচে বয়স যাদের তারা টিকা পাবে না, যাদের বয়স বেশি তাদের ব্যাপারে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী টিকা দেয়া হবে। আর যেসব দেশের টিকার তাপমাত্রা নিয়ন্ত্রণের ক্ষমতা আছে বাংলাদেশ ওইসব দেশ থেকেই কেবল সেটি গ্রহণ করবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ