বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ মাকসুদ কামাল নজরদারিতে, পালানোর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর স্থানীয় নির্বাচন: ভোটকেন্দ্রের অচল সিসি ক্যামেরা সচলের নির্দেশ ইসির হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে খামারির মৃত্যু

এবার সৌদি নারীরা যোগ দিতে পারবেন সামরিক বাহিনীতে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এখন থেকে সামরিক বাহিনীতে যোগ দিতে পারবেন সৌদি নারীরা। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পর রোববার (২১ ফেব্রুয়ারি) বাহিনীর পুরুষ ও নারীর যৌথ নিয়োগ পোর্টালে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়েছে, সেনা থেকে শুরু করে সার্জেন্ট পদের জন্য আবেদন করা যাবে। এই সুযোগ থাকবে রয়েলে নৌবাহিনী, সেনাবাহিনী, বিমান বাহিনী, কৌশলগত ক্ষেপণাস্ত্র বাহিনী ও সশস্ত্র চিকিৎসা সেবা বিভাগের জন্য। আবেদনকারীকে নিয়োগ পরীক্ষায় পাস করতে হবে, পরিচ্ছন্ন রেকর্ড এবং শারীরিকভাবে সুস্থ হতে হবে।

নারীদের ক্ষেত্রে যোগ্যতা হিসেবে বলা হয়েছে, আবেদনকারীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে এবং উচ্চতা ১৫৫ সেন্টিমিটার বা তারচেয়ে বেশি হতে হবে। তবে কোনো সরকারি চাকরিরত আবেদন করতে পারবেন না। প্রার্থীর অবশ্যই নিজস্ব জাতীয় পরিচয় পত্র থাকতে হবে এবং অন্তত হাই স্কুলের পাঠ শেষ করতে হবে। কোনো বিদেশিকে বিয়ে করা নারী আবেদন করতে পারবেন না।

অপারেটিং সিস্টেমস বিশেষজ্ঞ হালাহ আল-ইনাবাউই জানান, গত ৩০ বছর ধরে সেনাবাহিনীতে নারীদের নিয়োগের বিষয়টি আরব দেশগুলোতে একটি বিতর্কিত বিষয়। তবে আজ বাদশাহ সালমানের দূরদর্শিতার সরকারি সবক্ষেত্রে নারীদের যুক্ত করা হয়েছে এবং সেটা সেনাবাহিনীতেও। সূত্র: আরব নিউজ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ