শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

বিদ্যালয়ের হলে উঠতে শিক্ষার্থীদের টিকাগ্রহণ বাধ্যতামূলক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণ ছাড়া কোনো শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে উঠতে দেয়া হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ সোমবার এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দিয়েছেন।

শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে শিক্ষার্থীদের করোনা টিকাগ্রহণ বাধ্যতামূলক। টিকা ছাড়া কোনো শিক্ষার্থীকে হলে উঠতে দেয়া হবে না।

তিনি বলেন, ঈদুল ফিতরের পর আগামী ১৭ মে থেকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেয়া হবে। আর ২৪ মে থেকে পুরোদমে ক্লাস শুরু হবে। আর দ্রুত সময়ের মধ্যে প্রতিষ্ঠানগুলোতে পরিচ্ছন্নতার কার্যক্রম শুরু করতে হবে।

শিক্ষার্থীরা যেন কোনোভাবেই স্বাস্থ্য ঝুঁকির মধ্যে না পড়েন সে বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নজর রাখতে নির্দেশনা দিয়ে মন্ত্রী বলেন, পাঠদান শুরুর পর স্বাস্থ্যবিধি নিশ্চিত করে ক্লাস-পরীক্ষা নেয়া এবং আবাসিক হলে সাবান, হ্যান্ড স্যানেটাইজার ও নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় খোলার আগে সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীসহ শিক্ষার্থীদের ভ্যাকসিনেশনের আওতায় আনা হবে। যদি কেউ টিকা না নিতে চিকিৎসকের যৌক্তিক কারণ দেখাতে পারেন তাহলেই কেবল তাকে হলে উঠতে দেয়া হবে। এর বাইরে বাকি সবার জন্য ভ্যাকসিন গ্রহণ বাধ্যতামূলক।

এ সময় ডা. দীপু মনি অভিযোগ করে বলেন, এক শ্রেণির মানুষ সরকারকে নানাভাবে ঝামেলায় ফেলার চেষ্টা করলেও তারা ব্যর্থ হয়েছে। তাদের মতাদর্শের কিছু শিক্ষার্থীদের দিয়ে বন্ধ থাকা আবাসিক হলের তালা ভেঙে ভেতরে প্রবেশ করতে উসকিয়ে দেয়া হচ্ছে। আবার কেউ কেউ বিবিএস পরীক্ষার প্রস্তুতির নেয়ার জন্য এটা করছে। সবাইকে দ্রুত হল ত্যাগ করতে হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ