শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

প্রশাসনের কিছু লোক সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে: মাওলানা মামুনুল হক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব।।
সাব-এডিটর

গতকাল কুমিল্লা’র মনোহরগঞ্জ উপজেলার বান্দুয়াইন এলাকায় মুফতি দিলাওয়ার হোসাইনের গ্রামের বাড়ির মাদরাসার মাহফিলে উপস্থিত হয়েও বয়ানে প্রশাসনিক বাধার সম্মুখীন হন বাংলাদেশ হেফাজতে ইসলাম’র কেন্দ্রীয় যুগ্মমহাসচিব ও ঢাকা মহানগীর সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক। তবে মাহফিলের একেবারে সমাপ্তিলগ্নে উপস্থিত শ্রোতাদের শান্ত করতে ব্যক্তিগত দায়িত্ববোধ থেকে তিনি কয়েক মিনিট কথা বলেন।

এ সময় মাওলানা মামুনুল হক বলেন, ‘আমি মাহফিল করার ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কোনো আপত্তি নেই।’ যখন আমি ব্যক্তিগতভাবে রাষ্ট্রের সর্বোচ্চ অথরিটির কাছ থেকে এটি জেনেছি; তখনই এ মাহফিলে এসেছি। এরপরও আমাকে এখানে আলোচনা করার ক্ষেত্রে বাধা প্রদান করা হলো। এসব পর্যবেক্ষণের পর আমার একটি আশঙ্কা হচ্ছে যে, ‘প্রশাসনের কিছু লোক সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।’

তিনি বলেন, আমার একটি সন্দেহ সংশয়, ‘তারা চাচ্ছে সরকারের সঙ্গে, রাষ্ট্রের সঙ্গে জনগণের একটি সংঘাত তৈরি করে দিতে।’ কেননা ‘একদিক দিয়ে প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তারা আমাকে বলছে আপনি মাহফিল করেন; আরেকদিকে প্রশাসনের নিম্নশ্রেণীর কিছু কর্মকর্তারা এসব সঙ্কট তৈরি করছেন’। এর কারণটা কী? এরপর উপস্থিত শ্রোতাদের লক্ষ্য করে তিনি বলেন, আমি বলবো, আপনারা শান্ত হোন। শান্তিশৃঙ্খলা বজায় রেখে যার যার বাড়ি ফিরে যান। আল্লাহ চাহে তো অল্প সময়ের ব্যবধানে আবার আপনাদের সঙ্গে দেখে হবে। ইনশাআল্লাহ।

কুমিল্লার এ মাহফিলের সার্বিক পরিস্থিতি সম্পর্কে স্থানীয় সূত্রে জানা যায়, গতরাতে মাহফিলে মাওলানা মামুনুল হক ও মাওলানা খালিদ সাইফুল্লাহ্ আইয়ুবীর আলোচনা করার বিষয়ে প্রশাসন কড়া অবস্থান গ্রহণ করলে বয়ানরত মুফতি দিলাওয়ার হোসাইন হঠাৎ করেই মাহফিলের সমাপ্তি ঘোষণা করেন। জনগণ ‘মামুনুল হক, মামুনুল হক’ বলে অব্যাহত শ্লোগান প্রদান করে মাঠে অবস্থান গ্রহণ করে। তারা মাওলানা মামুনুল হকের কথা না শুনে মাঠ ছাড়তে রাজি নয়।

স্থানীয় সূত্রে জানা যায়, এরপর উপস্থিত মানুষের দাবির মুখে মাওলানা মামুনুল হককে মাহফিল কর্তৃপক্ষ কিছুক্ষণের জন্য স্টেইজে আনেন এবং তিনি কোনো আলোচনা না করেই স্টেজ ছাড়েন। কিন্তু এ সময় জনগণ তার গাড়ির গতিরোধ করেন এবং মাওলানা মামুনুল হকের আলোচনা না শুনে মাঠ ছাড়বে না বলে ঘোষণা দেন। পরিশেষে মাওলানা মামুনুল হক আবার স্টেইজে আসেন। অল্প কিছু সময় কথা বলে মাহফিল থেকে বিদায় নেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ