শনিবার, ০৬ জুন ২০২৬ ।। ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২০ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৭ মাসের ফিলিস্তিনি শিশুকে গুলি করে হত্যা   কাফিয়ার অনন্য আরবি শরাহ ‘আন-নাফিয়াহ ফী শারহিল কাফিয়াহ’ ৬ নবজাতকের মৃত্যু: ‘হাসপাতালের নোটিশ বাতিল আইনসম্মত নয়’ বললেন শিশির মনির ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কে ১৭ কি‌লো‌মিটার যানজট আ.লীগের চুরি ও পাচারের কারণেই বিদ্যুৎ-জ্বালানি খাতে চাপ: তথ্যমন্ত্রী বিদ্যুৎ-তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি ও সীমান্তে পুশইনের প্রতিবাদে কাল বিকেএমের বিক্ষোভ ‘ভারতের মুসলিমদের কোরবানির স্বাধীনতায় বাধা ধর্মীয় অধিকারের লঙ্ঘন’ ইমাম থেকে সফল কৃষি উদ্যোক্তা শরীফ বিল্লাহ বিধিনিষেধ উপেক্ষা করে আল-আকসায় ৬৫ হাজার মুসল্লির জুমা আদায় ভারতের পুশইন চেষ্টা আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী: জমিয়ত

দাওরায়ে হাদীস পরীক্ষার পুনঃনিরীক্ষিত ফলাফল প্রকাশিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ১৪৪১ হিজরী/২০২০ শিক্ষাবর্ষের দাওরায়ে হাদীস পরীক্ষার পুনঃনিরীক্ষিত ফলাফল প্রকাশ করেছে আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ।

আজ সোমবার হাইআতুল উলয়া ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৩/৫/১৪৪২ হিজরী, ১৯/১২/২০২০ ঈসাব্দ, শনিবার ১৪৪১ হিজরী/২০২০ ঈসাব্দের দাওরায়ে হাদীস পরীক্ষার ফলাফল প্রকাশের পর যারা নিয়মানুসারে বিভিন্ন কিতাবের ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন করেছিলেন, তাদের উত্তরপত্র পুনঃমূল্যায়ন (নজরে সানী) করে নিরীক্ষিত ফলাফল আল-হাইআতুল উলয়ার ওয়েব সাইটে প্রকাশ করা হয়েছে।

পুনঃনিরীক্ষিত ফলাফল পেতে ভিজিট করুন- https://bit.ly/3qIIyRQ

আগের ফলাফল অনুযায়ী দাওরায়ে হাদীসের মোট পরীক্ষার্থী ছিল ২২,৩৪২ জন, মোট উত্তীর্ণ হয়েছে ১৬,২৩২ জন। এর মধ্যে ছাত্র ১১,৩৮০ জন এবং ছাত্রী ৪,৮৫২ জন। পাসের হার ছাত্র ৮২.১০, ছাত্রী ৫৭.২১।

মুমতায (স্টার মার্ক) পেয়েছে ছাত্র ৯৩৩ জন এবং ছাত্রী ৫৬ জন। জায়্যিদ জিদ্দান (১ম) বিভাগে উত্তীর্ণ হয়েছে ছাত্র ৩,৫০০ জন, ছাত্রী ৭৭১ জন। জায়্যিদ (২য়) বিভাগে উত্তীর্ণ হয়েছে ছাত্র ৪,৮৯১ জন, ছাত্রী ২,২৮১ জন এবং মাকবূল (৩য়) বিভাগে উত্তীর্ণ হয়েছে ছাত্র ২,০৫৬ জন, ছাত্রী ১,৭৪৪ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ