বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ মাকসুদ কামাল নজরদারিতে, পালানোর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর স্থানীয় নির্বাচন: ভোটকেন্দ্রের অচল সিসি ক্যামেরা সচলের নির্দেশ ইসির হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে খামারির মৃত্যু

তুরস্কের প্রখ্যাত আলেম মুহাম্মাদ আমিন সিরাজের খাটিয়া বহন করলেন এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন।।

তুরস্কের প্রখ্যাত আলেম শায়খ মুহাম্মাদ আমিন সিরাজ গত শুক্রবার (১৯ ফ্রেব্রুয়ারি) বিকেলে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। এসময় তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।

গতকাল রবিবার ইস্তাম্বুলের আল ফাতিহ মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়িব এরদোগান উপস্থিত ছিলেন এবং প্রখ্যাত এই আলেমের খাটিয়াও বহন করেন।

শায়খ মুহাম্মাদ আমিন সিরাজ তাফসির এবং হাদিস শাস্ত্রে বিশেষ দক্ষতাসম্পন্ন আলেম ছিলেন। মাত্র সাত বছর বয়সে মুখস্থ করেন পবিত্র কোরআন। মিসরের আল আজহার ইউনিভারসিটিতেও তিনি পড়েছেন। তাঁর ইন্তেকালে দেশের পাশাপাশি একাধিক বিদেশি স্কলারগণ শোক জানিয়েছেন। সূত্র: আনাদুলু আরবি

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ