শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

শিক্ষকের প্রতি ভালবাসা: মাদরাসার বিদায়ী উস্তাদকে দামী গাড়ি দিলেন শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: শিক্ষকের প্রতি ছাত্রদের ভালবাসার কত নজিরই-তো শুনেছি আমরা। বাদশাহ আলমগীরের সময়ে নজীর স্থাপনের দৃষ্টান্ত ছিলো এক রকমের। আর বর্তমানেও কেউ কেউ চেষ্টা করছে ভিন্ন রকম নজির স্থাপনের। দেশের বরগুনা জেলায় এমনি একটি নজীর স্থাপন করেছে মাদরাসা শিক্ষার্থীরা।

জেলার সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের চরকগাছিয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা সুলতান মাহমুদকে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে ১৫ লাখ টাকার দামি গাড়ি উপহার দিয়েছেন সাবেক শিক্ষার্থীরা। আল মাহমুদ সাবেক ছাত্র ফোরামের ব্যানারে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে তাকে গাড়ি উপহার দেয়া হয়। মাওলানা সুলতান মাহমুদ ওই মাদরাসায় ৪২ বছর শিক্ষকতা করার পর সম্প্রতি তিনি অবসরে যান।

শনিবার (২০ ফেব্রুয়ারি) এ উপলক্ষে মাদরাসা প্রাঙ্গণে আড়ম্বরপূর্ণ এক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় ওই মাদরাসা সাবেক ছাত্ররা উপস্থিত থেকে প্রিয় উস্তাদ মাওলানা সুলতান মাহমুদের হাতে এ গাড়ির চাবি হস্তান্তর করেন।

ছাত্ররা বলেন, প্রিন্সিপাল সুলতান মাহমুদ দীর্ঘ ৪২ বছর ধরে প্রতিষ্ঠানটিতে শিক্ষকতা করেছেন। তিনি শিক্ষার্থীদের সন্তানের মত ভালোবেসে জ্ঞানের আলো ছড়িয়েছেন। তার বদৌলতেই প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা বিভিন্ন সময়ে দেশের সেরা ফলাফল অর্জনের গৌরব লাভ করেছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ