বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ ।। ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
স্নাতক ডিগ্রি ছাড়া হওয়া যাবে না মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি হজ থেকে বঞ্চিত গাজাবাসী, ঈদে মিলবে না কুরবানির গোশতও গাজার ত্রাণবাহী নৌবহরের কর্মীরা বৈদ্যুতিক শকসহ গুরুতর নির্যাতনের শিকার ফ্যামিলি কার্ড নয়, জাস্টিস কার্ড চাই: হাসনাত আবদুল্লাহ হরমুজ নিয়ন্ত্রণে ইরানের নতুন আইন, কঠোর বিধিনিষেধ জাহাজ চলাচলে কলকাতায় ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশনের বৈঠক আজ বীর শহীদ’ খেতাব পেলেন যুক্তরাষ্ট্রে মসজিদে প্রাণ দেওয়া তিন মুসলিম প্রচলিত তন্ত্রমন্ত্র শুধু বাংলাদেশ নয়, গোটা দুনিয়াতেই অপরাধ দমনে ব্যর্থ হজ মৌসুমে স্বাস্থ্যসেবার প্রস্তুতি জোরদার মুসলিমদের বিরুদ্ধে নজিরবিহীন পদক্ষেপ শুভেন্দু অধিকারীর

করোনায় ৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৩৫০: স্বাস্থ্য অধিদপ্তর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে আট হাজার ৩৪২ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশে নতুন করে আরো ৩৫০ জন আক্রান্ত হয়েছে। দেশে মোট পাঁচ লাখ ৪৩ হাজার ২৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৪২৪ জন। এ নিয়ে দেশে মোট চার লাখ ৯০ হাজার ৮৯২ জন করোনা থেকে সুস্থ হলো।

আজ শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২১৪টি ল্যাবে ১১ হাজার ১৪৮টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহ হয়েছে ১১ হাজার ২২টি। এ পর্যন্ত দেশে মোট ৩৯ লাখ ৩৩ হাজার ৬৩৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘণ্টায় নতুন পাঁচজন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ তিনজন ও নারী দুইজন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন ছয় হাজার ৩১৪ জন ও নারী দুই হাজার ২৮ জন।

এ ছাড়া মৃত্যুবরণকারীদের মধ্যে ৫১ থেকে ৬০ বছরের মধ্যে একজন ও ষাটোর্ধ্ব চারজন রয়েছেন। মৃতদের সবাই ঢাকা বিভাগের বাসিন্দা। পাঁচজনের চারজন হাসপাতালে ও একজন বাড়িতে মৃত্যুবরণ করেছেন। দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যু ঘটে গত বছরের ১৮ মার্চ। এরপর গত ১৪ এপ্রিল ৩৮তম দিনে কোভিড-১৯ রোগীর সংখ্যা এক হাজারে দাঁড়ায়।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ