সোমবার, ০৩ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ২০ সফর ১৪৪৮


করোনায় সাড়ে ২৪ লাখ মানুষের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১১ কোটি এবং মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২৪ লাখ ৫১ হাজার।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১১ কোটি ৮ লাখ ২৪ হাজার ৫৮৮ জন এবং মৃত্যু হয়েছে ২৪ লাখ ৫১ হাজার ৪৫৮ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ কোটি ৫৭ লাখ ৬৬ হাজার ১৭৮ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন দুই কোটি ৮৫ লাখ ২৩ হাজার ৫২৪ জন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৫ হাজার ৩০৯ জনের।

আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি ৯৬ লাখ ২ হাজার ১৮৯ জন এবং মারা গেছেন এক লাখ ৫৬ হাজার ১২৩ জন।

আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় এক কোটি ৩০ হাজার ৬২৬ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ২ লাখ ৪৩ হাজার ৬১০ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ