রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮


ওয়ায়েজিনদের প্রতি মাওলানা আতাউল্লাহ হাফেজ্জীর আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ খেলাফত আন্দোলন প্রধান আমীরে শরীয়ত মাওলানা ক্বারী শাহ আতাউল্লাহ ইবনে হাফেজ্জী হুজুর ভারতীয় লেখক ডা. কালিদাস বৈদ্যের লেখা “বাঙালির মুক্তিযুদ্ধে অন্তরালের শেখ মুজিব” নামে বইটির তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, এই বইটি দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারে এবং সামাজিক বিশৃংখলা সৃষ্টি করতে পারে।

বইটির বিরুদ্ধে সংসদে নিন্দা প্রস্তাব পাস করার দাবি জানিয়েছেন তিনি। মাওলানা শাহ আতাউল্লাহ এই বইয়ের বিভিন্ন লেখার জবাবে কোরআন হাদিসের দলিল উল্লেখ করে “কুরআনের ওপর ডা. কালিদাস বৈদ্য আরোপিত অপবাদের জবাব” শিরোণামে একটি পুস্তিকা লিখেছেন।

তাতে তিনি উল্লেখ করেছেন, ১৯৭১ সালের বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের লক্ষ্য ও উদ্দেশ্য কী ছিল, শেখ মুজিবুুর রহমান কী চেয়েছিলেন, এ বিষয়ে বই লিখতে গিয়ে শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক পরামর্শদাতা দাবীদার ভারতীয় লেখক ডাঃ কালিদাস বৈদ্য “বাঙালির মুক্তিযুদ্ধে অন্তরালের শেখ মুজিব” নামে একটি বই লিখেছেন।

এ বইয়ে সূরা তাওবার ৫নং আয়াত, সূরা নিসার ৮৯ নং আয়াত, সূরা আনফালের ৩৯ নং আয়াত, সূরা মুহাম্মদের ৪নং আয়াতের অপব্যাখ্যা করে বলেছেন যে, ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় এদেশের মুসলমানরা আল্লাহর হুকুম হিসেবে এই আয়াতগুলি তামীল করতে গিয়ে ত্রিশ লক্ষ হিন্দুকে হত্যা করেছে, হিন্দুদের বাড়ীঘর লুণ্ঠনের পর তা জ্বালিয়ে দিয়েছে, হিন্দু নারীদের নির্যাতনের পর ধর্ষণ করেছে- যা সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে ত্রিশ লক্ষ হিন্দু হত্যা হয়নি, পবিত্র কুরআনের আয়াতের দোহাই দিয়ে কোনো হিন্দু নারীকে ধর্ষণ করা হয়নি বা হিন্দুদের বাড়িঘর লুণ্ঠনের পর তা জ্বালিয়ে দেয়া হয়নি। এসব কাজ ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ হারাম। কোরআনের আয়াত ১৯৭১ সালে হিন্দুদের হত্যা, তাদের বাড়িঘর লুণ্ঠন বা হিন্দু নারীদের ধর্ষণের জন্য নাযিল হয়নি।

শাহ আতাউল্লাহ বলেছেন, ডাঃ কালিদাস বৈদ্য তার বইয়ের ৫৪ নং পৃষ্ঠায় লিখেছেন,‘শিক্ষাদীক্ষায় মুসলমানদের অনীহার কারণও ইসলামের শিক্ষা। শিক্ষাদীক্ষা ও নৈতিক দিক দিয়ে উন্নত সৎ মানুষ গড়ার কোনো প্রেরণা ইসলামে নেই। ইসলাম মানুষকে সম্পদ সৃষ্টিতে কোন প্রেরণা যোগায় না। ইসলামের শিক্ষা হল জেহাদ করে পরের সম্পদ ঘরে আনতে হবে।

চুরি, ডাকাতিতেই ইসলামের প্রেরণা। ইসলামি মতে ইসলাম হল শ্রেষ্ঠ পথ। এই পথের পথিক বলে একজন মুসলমান পাহাড় প্রমাণ পাপ করলেও সৃষ্টিকর্তার ক্ষমা পাবে। পরলোকে জান্নাত (স্বরà