মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮


জাপানের উত্তরাঞ্চলে ৭.৩ মাত্রার ভূমিকম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাপানের উত্তরাঞ্চলে ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় শনিবার রাত ১১টার দিকে ৭.৩ মাত্রার ওই ভূমিকম্পটি আঘাত হানে।

আবারও ভূমিকম্প (আফটার শক) হতে পারে এ আতঙ্কে অনেকেই বাড়ি থেকে বের হয়ে তীব্র শীতের মধ্যেও খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছে। খবর এনএইচকের।

এ পর্যন্ত ৫০ জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে, সুনামির সতর্কতা জারি করা হয়নি। ভূমিকম্পে ফুকুশিমার পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দেয়া হলে সাড়ে ৯ লাখ ঘরবাড়ি বিদ্যুৎবিহীন হয়ে পড়ে।

জাপানে গত ১০ বছরের মধ্যে এটি সবচেয়ে বড় ভূমিকম্প। ঘরবাড়ি থেকে আতঙ্কে মানুষজন রাস্তায় নেমে আসে। এ সময় বিভিন্নস্থানে দেয়াল চাপা পড়ে এবং ঘর ভেঙে ১৪ জন আহত হন। এখন পর্যন্ত প্রাণহানির খবর পাওয়া যায়নি।

টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি জানিয়েছে, ভূমিকম্পে ফুকুশিমায় তাদের পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের কোন ক্ষতি হয়নি।

জাপানের ভূতাত্ত্বিক জরিপ কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রেস্থলে এর মাত্রা প্রথমে ছিল ৭.১, পরে তা ৭.৩ মাত্রায় ছড়িয়ে পড়ে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ