রবিবার, ১৫ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৬ রমজান ১৪৪৭

শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর প্রতি ইরানের বার্তা ইসরায়েলের-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাল ইরান আগামীকাল উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে নেওয়া হবে সিঙ্গাপুর মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ ও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবার হাদির খুনিদের পালাতে সহায়তাকারীকে গ্রেপ্তার করল ভারত ট্রেনে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করল বিএসসিএল ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই: ডিসি আমিনুল এত ক্যাডেট ও ইন্টারন্যাশনাল মাদরাসা লইয়া আমরা কী করিব? ভারত মহাসাগরে যুদ্ধজাহাজে হামলার জবাব দেওয়া হবে: ইরানি সেনাপ্রধান ‘ঈদযাত্রা সহজ করতে পরিবহন সিন্ডিকেট কঠোরভাবে নিয়ন্ত্রণ করুন’

আল্লামা আবু বকর ধর্মপুরী গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব।।

শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ধর্মপুর ফটিকছড়ি চট্টগ্রামের দীর্ঘ চার যুগের মোহতামীম আল্লামা আবু বকর ধর্মপুরী হাফিজাহুল্লাহ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ধর্মপুর মাদরাসার শিক্ষাসচিব মাওলানা আইয়ুব বিন কাসিম ধর্মপুরী তার অসুস্থতার বিষয়টি আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, আল্লামা আবু বকর হাফিজাহুল্লাহ বেশ কয়েকবছর ধরেই বাধ্যর্কজনিত নানা রোগে ভোগছেন। তবে গত ১৫ দিন ধরে তিনি অসুস্থতা বেড়ে যায়। আজ তার অবস্থা আরো খারাপের দিকে পৌঁছলে ‘সিএসসিআর’ নামক একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

এছাড়া তিনি হযরতের শুভাকাঙ্ক্ষিদের হাসপাতালে ভিড় না করারও আহ্বান জানান।

প্রসঙ্গত, আল্লামা আবু বকর ধর্মপুরী হাফিজাহুল্লাহ দীর্ঘ ৪৮ বছর ধরে চট্টগ্রামের ফটিকছড়ি থানার শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ধর্মপুর মাদরাসায় দীনের খেদমত করে যাচ্ছেন।

এছাড়া তিনি হাটহাজারী মাদরাসার সিনিয়র মোহাদ্দিস মুফতি নুর আহমদ ও হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রধান উপদেষ্টা আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সহপাঠী।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ