বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ মাকসুদ কামাল নজরদারিতে, পালানোর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

১১ মাস পর খুলছে দারুল উলুম দেওবন্দের হিফজ ও নূরানী বিভাগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।

বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাসের মহামারীর কারণে বন্ধ ১১ মাস পর খুলছে ভারতের ঐতিহ্যবাহী দারুল উলুম দেওবন্দের হিফজ ও নূরানী বিভাগ।

গতকাল বৃহস্পতিবার ঐতিহাসিক দীনি বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দে অনুষ্ঠিত সরকারের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে ভারতের সব মাদরাসা খুলে দেয়ার মৌখিক অনুমতির দেয়া হয়েছে। তবে আনুষ্ঠানিক অনুমতি আগামী দু’দিনের মধ্যেই চলে আসবে বলে জানায় কর্তৃপক্ষ। দুইদিন পরই ১১ মাস বন্ধ থাকার পর পাঠদান শুরু হতে যাচ্ছে মাদরাসাটিতে।

দেওবন্দ ভিত্তিক নিউজ ইসলামিক মিডিয়া জানায়, করোনার কারণে বন্ধ থাকা ভারতের কওমি মাদরাসাগুলো খুলতে সরকারের পক্ষ থেকে মৌখিক অনুমতি এসেছে। তবে এখনো আনুষ্ঠানিক অনুমতিপত্র আসেনি। অনুমতি আসলেই পাঠদান শুরু করার কথা জানিয়েছে দেওবন্দ মাদরাসা।

এর আগে এ মাসের শুরুতে সাহারানপুর দেওবন্দের এসপি ‘দেহাত কুমার আশক মিনা’ দারুল উলুম দেওবন্দ পরিদর্শনে এসে দারুল উলুমের মুহতামিম, মুফতি আবুল কাসেম নোমানীর সঙ্গে সাক্ষাৎ করেন। সে সময় মাদরাসার কর্তৃপক্ষ মাদরসাা খোলার বিষয়ে সরকারের অনুমতি চায়। এর পরিপ্রেক্ষিতে মাদরাসা খোলার বিষয়ে সরকার মৌখিক অনুমতি প্রদান করে। সূত্র:ইসলামিক মিডিয়া

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ