রবিবার, ১৫ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৬ রমজান ১৪৪৭

শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর প্রতি ইরানের বার্তা ইসরায়েলের-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাল ইরান আগামীকাল উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে নেওয়া হবে সিঙ্গাপুর মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ ও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবার হাদির খুনিদের পালাতে সহায়তাকারীকে গ্রেপ্তার করল ভারত ট্রেনে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করল বিএসসিএল ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই: ডিসি আমিনুল এত ক্যাডেট ও ইন্টারন্যাশনাল মাদরাসা লইয়া আমরা কী করিব? ভারত মহাসাগরে যুদ্ধজাহাজে হামলার জবাব দেওয়া হবে: ইরানি সেনাপ্রধান ‘ঈদযাত্রা সহজ করতে পরিবহন সিন্ডিকেট কঠোরভাবে নিয়ন্ত্রণ করুন’

মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা শনিবার: প্রস্তুতি চূড়ান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশ। বাংলাদেশে থানভি সিলসিলার মেহনতের নাম। সুন্নাতের উপর জোড় দেয়া এ ইসলাহী মেহনতের মাধ্যমে অনেক মানুষ দীন পেয়েছে। সুন্নাতের পথ খোঁজে পেয়েছে।

মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার (১৩ ফেব্রুয়ারি)। রাজধানীর যাত্রাবাড়ী মাদরাসায় দিনব্যাপী এ ইসলাহী ইজতেমা চলবে। এতে আখেরী বয়ান ও মুনাজাত পরিচালনা করবেন মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের আমীরুল উমারা আল্লামা মাহমুদুল হাসান।

মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা আয়োজনের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। ইজতেমা উপলক্ষে যাত্রাবাড়ী মাদরাসায় ছাত্র-শিক্ষকদের মাঝে আনন্দঘন পরিবেশ বিরাজ করছে।

মাদরাসার তাকমিল জামাতের ছাত্র মুহাম্মদ আব্দুল্লাহ আওয়ার ইসলামকে জানিয়েছেন, ইসলাহী ইজতেমা উপলক্ষে মাদরাসায় সাজসাজ পরিস্থিতি তৈরি হয়েছে। সকল প্রস্তুতি উস্তাদদের নেগরানীতে আমরা সম্পন্ন করেছি।

ইজতেমা উপলক্ষে মজলিসে দাওয়াতুল হক ও জনপ্রিয় অনলাইন পোর্টাল আওয়ার ইসলাম এর যৌথ উদ্যোগে একটি বুলেটিন প্রকাশিত হচ্ছে। তাতে দেশের খ্যাতিমান আলেম ও ইসলামিক স্কলারদের লেখা স্থান পেয়েছে। বুলেটিনে প্রধান সম্পাদক হিসেবে আছেন মাওলানা নেয়ামাতুল্লাহ আল ফরীদি। আর সম্পাদনা করছেন আওয়ার ইসলাম সম্পাদক হুমায়ুন আইয়ুব।

বর্তমানে মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের আমীরুল উমারার দায়িত্ব পালন করছেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (ভারপ্রাপ্ত) সভাপতি, বাংলাদেশ কওমি শিক্ষার সর্বোচ্চ অথরিটি আল-হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, গুলশান আজাদ মসজিদের খতীব ও যাত্রাবাড়ী মাদরাসার মুহতামিম আল্লামা মাহমুদুল হাসান।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ