শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

হেফাজত নেতা মাওলানা জসিম উদ্দিনের উপর হামলার নিন্দা খেলাফত মজলিসের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হেফাজতে ইসলাম বাংলাদেশের সহকারী মহাসিচব ও জামিয়া কুরআনিয়া লালবাগ মাদ্রাসার স্বনামধন্য মুহাদ্দিস মাওলানা জসিম উদ্দিনের উপর বর্বরোচিত হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে খেলাফত মজলিস।

আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিৃবতিতে খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, প্রকাশ্য দিবালোকে মাওলানা জসিম উদ্দিনের উপর হামলা ও উপর্যোপরি ছুরিকাঘাতের ঘটনায় দেশবাসী প্রচন্ড ক্ষুব্ধ ও আতঙ্কিত। একজন আলেমের উপর এভাবে হামলার দায় সরকার এড়াতে পারে না।

এ হামলা দেশের আইন শৃঙ্খলা পরিস্থির চরম অবনতির প্রমান। মাওলানা জসিম উদ্দিনের উপর এ ন্যাক্কারজনক হামলার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তা না হলে দেশের তাওহিদী জনতা তীব্র আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।

এমডব্লিউ/