বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ মাকসুদ কামাল নজরদারিতে, পালানোর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

সেনা তল্লাশিতে ‘তছনছ’ সু চির দলের কার্যালয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিয়ানমারের অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) -এর সদরদপ্তরে তল্লাশি চালিয়ে ‘তছনছ’ করেছে সেনাবাহিনী।

বিবিসি বার্মিজ বিভাগের পাওয়া তথ্য অনুযায়ী, মিয়ানমারে সেনাবাহিনী মঙ্গলবার রাতে দরজা ভেঙে এনএলডির সদরদপ্তরে প্রবেশ করে। তবে দলটির কোনো নেতাকর্মী ওই সময় সেখানে ছিলেন না।

এনএলডি তাদের ফেসবুক পাতায় লিখেছে– ‘সামরিক স্বৈরাচার সাড়ে ৯টার দিকে এনএলডি সদর দপ্তরে তল্লাশি ও তছনছ করেছে।’ তবে বিস্তারিত কিছু বলা হয়নি।

দেশজুড়ে রাত্রিকালীন কারফিউর মধ্যে স্থানীয় সময় রাত ৮টা থেকে ভোর ৪টার মধ্যে ওই তল্লাশি চালায় সেনাবাহিনী।

দেশটিতে হাজার হাজার মানুষ এনএলডিকে সরকার থেকে সরিয়ে সেনা অভ্যুত্থানের প্রতিবাদে আন্দোলন করছে। এর মধ্যেই সু চির দলীয় দপ্তরে এ হামলার ঘটনা ঘটলো।

অনেকেই অং সান সু চি ও তার দলের সিনিয়র নেতাদের মুক্তি দাবি করছেন। তাদের অবস্থান সম্পর্কে এখনো কোনো তথ্য প্রকাশ করা হয়নি। গত সপ্তাহে অভ্যুত্থানের পর থেকে সু চিকে দেখা যায়নি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ