সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ফিলিপাইনে ৭.৮ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ১৫ জেলায় জেলায় ভুয়া কমিটি, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ১৪০ দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের ওষুধ: স্বাস্থ্যমন্ত্রী বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন আজ, আলোচনায় পুশইন ও সীমান্ত-হত্যা ইস্যু ফিলিস্তিনি এক গবেষকের চোখে ইরানের সাম্প্রতিক ভূমিকা চালু হচ্ছে শরিয়াহভিত্তিক সঞ্চয়পত্র কর্ণাটক মন্ত্রিসভায় ৫ মুসলিম মন্ত্রী রাখার দাবি, কংগ্রেসের ওপর বাড়ছে চাপ মেক্সিকোর উদ্দেশে ইরান ফুটবল টিম, ফ্লাইটে ওঠার আগে কোরআনে চুমু কুষ্টিয়ায় আরবিতে ‘বিসমিল্লাহ’ লিখিত কাফনের কাপড়,  কুফরি বা জাদুটোনার আশঙ্কা ফের ইরান-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা

মাওলানা জসিম উদ্দিনের উপর হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই: মধুপুর পীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মুফতি আমিনী রহ. এর জামাতা, হেফাজতের সহকারি মহাসচিব, লালবাগ মাদরাসার শূরা সদস্য ও মুহাদ্দিস মাওলানা জসিম উদ্দিনের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে ঘাতকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির আল্লামা আব্দুল হামীদ (পীর সাহেব মধুপুর)।

আজ বুধবার ১০ ফেব্রুয়ারি) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।

তিনি বলেন, আলেমদের উপরে প্রকাশ্যে-দিবালোকে হামলা হচ্ছে। এটা কোনোভাবেই মেনে নেয়া যায় না। কর্মক্ষেত্র থেকে বাসায় যাওয়ার কোনো নিরাপত্তা নেই। বিদগ্ধ আলেম ও রাজনীতিবিদ মাওলানা জসিম উদ্দিনের উপর প্রকাশ্যে বর্বরোচিত ছুরিকাঘাত তার জ্বলন্ত প্রমাণ। আমি এ ন্যাক্কারজনক ঘটনার নিন্দা জানানোর ভাষা খুঁজে পাচ্ছি না।

বিবৃতিতে তিনি আরও বলেন, যে বা যারা প্রকাশ্যে দিবালোকে এই জঘণ্য বর্বরোচিত হামলা করেছে, তাদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

আমরা মনে করি, প্রশাসন আশপাশের ভবনের সিসি ক্যামেরা ফুটেজ উদ্ধার করলেই সন্ত্রাসীকে শনাক্ত করতে পারবে। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনারা সঠিক তদন্তের মাধ্যমে হামলাকারীকে চিহ্নিত করে হামলাকারীদের গ্রেফতার করুন। আলেম-উলামাদের জান-মালের নিরাপত্তা বিধান করুন। বিবৃতিতে তিনি মাওলানা জসিম উদ্দীনের দ্রুত সুস্থতা কামনা করেন এবং দেশবাসীকে তার জন্য দোয়া করার আহবান জানান।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ