সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ফিলিপাইনে ৭.৮ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ১৫ জেলায় জেলায় ভুয়া কমিটি, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ১৪০ দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের ওষুধ: স্বাস্থ্যমন্ত্রী বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন আজ, আলোচনায় পুশইন ও সীমান্ত-হত্যা ইস্যু ফিলিস্তিনি এক গবেষকের চোখে ইরানের সাম্প্রতিক ভূমিকা চালু হচ্ছে শরিয়াহভিত্তিক সঞ্চয়পত্র কর্ণাটক মন্ত্রিসভায় ৫ মুসলিম মন্ত্রী রাখার দাবি, কংগ্রেসের ওপর বাড়ছে চাপ মেক্সিকোর উদ্দেশে ইরান ফুটবল টিম, ফ্লাইটে ওঠার আগে কোরআনে চুমু কুষ্টিয়ায় আরবিতে ‘বিসমিল্লাহ’ লিখিত কাফনের কাপড়,  কুফরি বা জাদুটোনার আশঙ্কা ফের ইরান-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা

মাওলানা জসিমউদ্দীনকে দেখতে হাসপাতাল গেলেন হেফাজত নেতৃবৃন্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সন্ত্রাসী হামলায় আহত হেফাজত নেতা মাওলানা জসিম উদ্দিনকে দেখতে হাসপাতাল গিয়েছেন হেফাজত নেতৃবৃন্দ। আমিরে হেফাজত আল্লামা জুনায়েদ বাবুনগরীর নির্দেশে হাসপাতালে যান তারা।

আজ বুধবার (১০ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেলে হেফাজতের একটি টিম দেখতে যান তাকে। হেফাজতের টিমে ছিলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব আল্লামা নুরুল ইসলাম জিহাদী। হেফাজতের কেন্দ্রীয় নেতা মাওলানা ফজলুল করীম কাসেমী, হেফাজতের কেন্দ্রীয় যুগ্নমহাসচিব ও ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ মামুনুল হকসহ প্রমূখ।

এর আগে গতকাল মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বাদ আসর রাজধানীর লালবাগ এলাকায় হেফাজত নেতা মাওলানা জসিম উদ্দীনের উপর হামলা করে অজ্ঞাত বাহিনী। এরপর থেকে তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

আজ বুধবার (১০ ফেব্রুয়ারি) বাদ আসর রাজধানীর বায়তুল মুকাররমে তার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে দলটি। এতে সভাপতিত্ব করেছেন হেফাজত নেতা মাওলানা ফজলুল করীম কাসেমী।

বক্তব্য রেখেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ মামুনুল হক, লালবাগ মাদরাসার মুহাদ্দিস মাওলানা যুবায়ের আহমদ, ঢাকা মহানগরের সহ-সাধারণ সম্পাদক মুফতি জাবের কাসেমী, মুফতি মহীউদ্দিন সুলতানসহ হেফাজতের ঢাকা মহানগর নেতৃবৃন্দ।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, লালবাগের সিনিয়র মুহাদ্দিস মুফতি জসিম উদ্দিন এর উপর হামলা মানে এদেশের আলেম সমাজের উপর হামলা। যে কোনো মূল্যে হামলাকারীকে চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে। সাথে সাথে হামলায় যারা জড়িত তাদেরকে বিচারের আওতায় আনার দাবিও জানান হেফাজত নেতৃবৃন্দ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ