সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ফিলিপাইনে ৭.৮ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ১৫ জেলায় জেলায় ভুয়া কমিটি, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ১৪০ দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের ওষুধ: স্বাস্থ্যমন্ত্রী বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন আজ, আলোচনায় পুশইন ও সীমান্ত-হত্যা ইস্যু ফিলিস্তিনি এক গবেষকের চোখে ইরানের সাম্প্রতিক ভূমিকা চালু হচ্ছে শরিয়াহভিত্তিক সঞ্চয়পত্র কর্ণাটক মন্ত্রিসভায় ৫ মুসলিম মন্ত্রী রাখার দাবি, কংগ্রেসের ওপর বাড়ছে চাপ মেক্সিকোর উদ্দেশে ইরান ফুটবল টিম, ফ্লাইটে ওঠার আগে কোরআনে চুমু কুষ্টিয়ায় আরবিতে ‘বিসমিল্লাহ’ লিখিত কাফনের কাপড়,  কুফরি বা জাদুটোনার আশঙ্কা ফের ইরান-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা

মাওলানা জসিমউদ্দিনের উপর হামলার প্রতিবাদে হেফাজত ইসলামের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হেফাজতে ইসলামের সহকারী মহাসচিব ও লালবাগ জামিয়ার সিনিয়র মুহাদ্দিস মাওলানা জসিমউদ্দিনের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ করবে হেফাজত ইসলাম ঢাকা মহানগর।

আজ বুধবার আসরের পর বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে বিক্ষোভ অনুষ্ঠিত হবে। হেফাজত ইসলাম ঢাকা মহানগরের  সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক ফেসবুক লাইভে এসে বিষয়টি নিশ্চিত করেছেন।

ফেসবুক লাইভে তিনি বলেন, মাওলানা জসিমউদ্দিনের উপর হামলার ঘটনাটি অত্যন্ত উদ্বেগজনক। আলেম-ওলামা এবং দেশপ্রেমী জনতার জীবনের নিরাপত্তার প্রশ্ন। বিষয়টিকে কোন ভাবেই গুরুত্বহীন করার এবং এই হামলাকারী ও ষরযন্ত্রকারীদের ছাড় দেয়ার অবকাশ নেই।

তিনি হেফাজত ইসলামের নেতৃবৃন্দ ও ধর্মপ্রিয় তৌহিদী জনতাকে বিক্ষোভে অংশ নেয়ার জন্য আহ্বান করেছেন। এছাড়াও মাওলানা জসিমউদ্দিনের সুস্থতা কমনায় দেশবাসীর কাছে দোয়া চান তিনি।

ওআই/আব্দুল্লাহ আফফান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ