সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ফিলিপাইনে ৭.৮ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ১৫ জেলায় জেলায় ভুয়া কমিটি, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ১৪০ দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের ওষুধ: স্বাস্থ্যমন্ত্রী বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন আজ, আলোচনায় পুশইন ও সীমান্ত-হত্যা ইস্যু ফিলিস্তিনি এক গবেষকের চোখে ইরানের সাম্প্রতিক ভূমিকা চালু হচ্ছে শরিয়াহভিত্তিক সঞ্চয়পত্র কর্ণাটক মন্ত্রিসভায় ৫ মুসলিম মন্ত্রী রাখার দাবি, কংগ্রেসের ওপর বাড়ছে চাপ মেক্সিকোর উদ্দেশে ইরান ফুটবল টিম, ফ্লাইটে ওঠার আগে কোরআনে চুমু কুষ্টিয়ায় আরবিতে ‘বিসমিল্লাহ’ লিখিত কাফনের কাপড়,  কুফরি বা জাদুটোনার আশঙ্কা ফের ইরান-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা

বায়তুল মুকাররমে হেফাজতের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ : হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও ঢাকা মহানগরের সহ-সভাপতি, লালবাগ জামিয়ার সিনিয়র মুহাদ্দিস মুফতী জসীমউদ্দীনকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত হামলার প্রতিবাদে হেফাজতের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১০ ফেব্রুয়ারি) বাদ আসর বায়তুল মোকাররমের উত্তর গেটে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা ফজলুল করিম কাসেমী।

সমাবেশে উপস্থিত ছিলেন হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর সেক্রেটারী মাওলানা মামুনুল হক, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও মহানগর সহ-সভাপতি মাওলানা ফজলুল করীম কাসেমী, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও মহানগর সহ-সভাপতি মাওলানা শফিক উদ্দিন, ইসলামী ঐক্যজোট এর ভাইস চেয়ারম্যান ও হেফাজত ঢাকা মহানগর সহ-সভাপতি মাওলানা যোবায়ের আহমদ, ঢাকা মহানগর সহ-সভাপতি মাওলানা মুজিবুর রহমান হামিদী, মহানগর সহ-সভাপতি মাওলানা আহমদ আলী কাসেমী, মহানগর সহ-সেক্রেটারী মাওলানা জাবের কাসেমী, মহানগর প্রচার সম্পাদক মাওলানা আতাউল্লাহ আমিন, মাওলানা সুলতান মহিউদ্দিন প্রমূখ।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, লালবাগের সিনিয়র মুহাদ্দিস মুফতি জসিম উদ্দিন এর উপর হামলা মানে এদেশের আলেম সমাজের উপর হামলা। যে কোনো মূল্যে হামলাকারীকে চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে। সাথে সাথে হামলায় যারা জড়িত তাদেরকে বিচারের আওতায় আনার দাবিও জানান হেফাজত নেতৃবৃন্দ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ