সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ফিলিপাইনে ৭.৮ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ১৫ জেলায় জেলায় ভুয়া কমিটি, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ১৪০ দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের ওষুধ: স্বাস্থ্যমন্ত্রী বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন আজ, আলোচনায় পুশইন ও সীমান্ত-হত্যা ইস্যু ফিলিস্তিনি এক গবেষকের চোখে ইরানের সাম্প্রতিক ভূমিকা চালু হচ্ছে শরিয়াহভিত্তিক সঞ্চয়পত্র কর্ণাটক মন্ত্রিসভায় ৫ মুসলিম মন্ত্রী রাখার দাবি, কংগ্রেসের ওপর বাড়ছে চাপ মেক্সিকোর উদ্দেশে ইরান ফুটবল টিম, ফ্লাইটে ওঠার আগে কোরআনে চুমু কুষ্টিয়ায় আরবিতে ‘বিসমিল্লাহ’ লিখিত কাফনের কাপড়,  কুফরি বা জাদুটোনার আশঙ্কা ফের ইরান-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা

করোনার দ্বিতীয় ঢেউ: সৌদির ১০ মসজিদে নামাজ স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মহামারি করোনাভাইরাসের কারণে সৌদি আরবের ১০ মসজিদে নামাজ পড়া সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম আল আরাবিয়া জানায়, মসজিদে নামাজ আদায়কারী ও কর্মরতদের কোভিড-১৯ তথা করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার প্রতিবেদনের প্রেক্ষিতে দেশটির ইসলামিক দাওয়াহ ও দিকনির্দেশনা মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে।

খবরে বলা হয়, সৌদি আরবের আল-দালাম অঞ্চলের মসজিদ বিভাগের পরিচালক ও মসজিদে কর্মরত ৬ কর্মীর করোনা পজিটিভ হওয়ার প্রেক্ষিতে এসব মসজিদে নামাজ পড়া বন্ধ করে দেওয়া হয়। দেশটির ইসলামিক দাওয়াহ ও দিকনির্দেশনা মন্ত্রণালয় গত ৮ ফেব্রুয়ারি (সোমবার) এক প্রতিবেদনে জানায়, দুই দিনের মধ্যে তারা রিয়াদ অঞ্চলের ৫টি মসজিদ, হরাইমোলাহ অঞ্চলের ৩টি মসজিদ এবং আল-আফলাজ ও আল-দালাম অঞ্চলের ১টি করে মসজিদে নামাজ পড়া বন্ধ করে দিয়েছে।

এ ছাড়া দেশটির উত্তরাঞ্চলীয় সীমান্তবর্তী ৩টি মসজিদ, আল-বাহা অঞ্চলের আল-মান্দাকে ১টি মসজিদ এবং পূর্বাঞ্চলীয় প্রদেশ দাম্মামের একটি মসজিদে নামাজ পড়া বন্ধ করার তালিকায় রয়েছে। উল্লিখিত মসজিদগুলোতে জীবাণুমুক্তকরণের জন্য ২৪ থেকে ৪৮ ঘণ্টা সময় নির্ধারণ করে দিয়েছে মন্ত্রণালয়।

প্রত্যেক অঞ্চলের মসজিদ শাখা, প্রাদেশিক শাখা ও জাতীয় সংস্থাগুলো এ জীবাণুমুক্তকরণ কার্যক্রম গ্রহণ করবে।জীবাণুমুক্তকরণ কাজের সমন্বয় করবে দেশটির মসজিদ বিভাগ, স্বাস্থ্য বিভাগ ও আঞ্চলিক (মেয়র) নগর বিভাগ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ