বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৭ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে উপস্থিত ছিলেন মার্কিন রাষ্ট্রদূত প্রত্যেক শহীদের রক্তের প্রতিশোধ নেবে ইরান: মোজতবা খামেনি বিরোধী দলের ওয়াকআউট নিয়ে প্রশ্ন তুললেন স্বরাষ্ট্রমন্ত্রী ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ ডিএমপির মার্চ মাসজুড়ে পরিশোধিত জ্বালানি তেল রফতানি নিষিদ্ধ করল চীন  ‘দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন বানিয়েছিল আওয়ামী লীগ’ যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যজুড়ে ১ হাজারের বেশি শিশু হতাহত উখিয়ায় রোহিঙ্গা শিশুদের মাঝে বিআরএফের ঈদ উপহার ত্রয়োদশ সংসদে শোক প্রস্তাবে নিজামী, সাঈদী, হাদিসহ বিভিন্ন নেতার নাম ত্রয়োদশ সংসদে রাষ্ট্রপতির নাম ঘোষণার পরই হট্টগোল

মাহফিলে শ্রোতাদের উদ্দেশ্যে ইউপি চেয়ারম্যানের ‘প্রকাশ্য হুমকি’: বক্তার গাড়ি ভাঙচুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব।।

কুমিল্লা জেলার লাকসাম উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের নারায়নপুর গ্রামে সোমবার (৭ ফেব্রুয়ারি) মরহুম মাওলানা আফসার উদ্দিন স্বরণে নারায়ণপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিলে হামলার ঘটনা ঘটেছে।

জানা যায়, মাওলানা এম হাসিবুরের বক্তব্যের সময় রাত সাড়ে ১১ টার দিকে স্থানীয় ইউপি পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন শামীম-কতৃক হামলার শিকার হয়েছেন।

এ বিষয়ে তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, ‘কুমিল্লা জেলার লাকসাম উপজেলায় গোবিন্দপুর ইউনিয়নের নারায়াণপুর গ্রামের মাহফিলে স্থানীয় ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন শামীম-এর নেতৃত্বে তার গুণ্ডাবাহিনী আমার গাড়ি ভাংচুর করে। মাহফিলে আমার আলোচনা চলাকালীন স্বঘোষিত এই গুণ্ডা চেয়ারম্যান তার স্বসস্ত্র গুণ্ডাবাহিনী নিয়ে মাহফিলস্থলে এসে মাহফিলে গণ্ডগোল সৃষ্টি করে।’

মাওলানা এম হাসিবুরের আপলোডকৃত ভিডিওতে দেখা যায় ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন শামীম  অকথ্য ভাষায় মাহফিলে আগত শ্রোতাদের গালিগালাজ করছে। গালাগালির পাশাপাশি তিনি উপস্থিত প্রতিবাদী শ্রোতাদের হুমকি দিয়ে বলতে থাকেন- ‘আমি গুণ্ডা-মাস্তান থেকে চেয়ারম্যান হয়েছি। কারো সাহস থাকলে সামনে আসো। বেশি বাড়াবাড়ি করলে আমি তাদেরকে খুন করবো। কারো লাশ খুঁজে পাওয়া যাবে না।তাদের ঘরবাড়ি মরুভূমি বানিয়ে দিবো।

ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন শামীম উপস্থিত প্রতিবাদী শ্রোতাদের উদ্দেশ্যে কসম করে বলেন, আমি তাদের  মায়ের পেটের বাচ্চা পর্যন্ত মেরে ফেলবো। আমি সবার ছবি তোলে রেখেছি। দেখবো কে কোন এলাকা থেকে এসেছে। সবগুলোর সঙ্গে বোঝাপড়া হবে।’

এ প্রসঙ্গে মাওলানা এম হাসিবুর বলেন, এসবের পর অবস্থা বেগতিক দেখে আমি স্টেইজ থেকে নেমে নিরাপত্তার স্বার্থে পুলিশে ফোন করে পুলিশ প্রোটেকশন চাই। এরই মধ্যে আমার গাড়িও ভাংচুর করা হয়। অবশেষে পুলিশের ভাইয়েরা আমাকে নিরাপত্তা দিয়ে আমার লোকজনসহ নিরাপদ স্থানে পৌঁছে দিয়েছেন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ