শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

তওবা করে নূরানী কায়েদার সবক নিলেন ডা. জাফরুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।
ডেপুটি এডিট>

গণস্বাস্থ্য সংস্থার ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী তওবা পড়ে নূরানী কায়েদার সবক নিয়েছেন।

আজ মঙ্গলবার রাজধানী ঢাকার আল আকসা জামে মসজিদের (হাক্কানী মসজিদের) মোয়াজ্জিন হাফেজ আনিসুর রহমানের কাছে তওবা পড়েন ও নূরানী কায়েদার সবক নেন। বিষয়টি আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন, জামিয়া নূরিয়া কামরাঙ্গিরচর মাদরাসার শিক্ষক ও ইত্তেহাদুল মাদারিসিল কওমিয়া কামরাঙ্গীরচর ঢাকার যুগ্মমহাসচিব আ ফ ম আকরাম হোসাইন।

তিনি বলেন, ডা. জাফরুল্লাহ চৌধুরী কোরআন হাদিস ও ইসলাম নিয়ে আর কোনো মন্তব্য না করার ঘোষণা দিয়ে তওবা করেন। তিনি ধানমন্ডির আল আকসা মসজিদে এসে প্রথমে অজু করেন। এরপর মসজিদের মোয়াজ্জেন হাফেজ আনিসুর রহমানের কাছে আউজুবিল্লাহ- বিসমিল্লা পড়ে তওবা করেন। রাব্বি জিদনী ইলমা পড়ে কুরআন শিক্ষার জন্যে নূরানী কায়দায় সবক নেন।

নূরানী কায়েদার সবক গ্রহণের এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক মোস্তফা আনোয়ার খান।

এর আগে পবিত্র কোরআন শরীফ ও ইসলাম সম্পর্কে ব্যাপকভাবে জানার জন্য পড়াশুনা করছেন বলে বিবৃতি দিয়েছেন গণস্বাস্থ্যের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

বিবৃতিতে বলা হয়, বিভিন্ন মিডিয়ার সাংবাদিক বন্ধুগণ আমার কাছে জানতে চেয়েছেন, গণস্বাস্থ্যের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে কোরআন শরীফ ও ইসলাম বিষয়ে মুফতি বা আলেমদের সাথে মত বিনিময় করবেন কি না।

সাথে সাথে সাংবাদিক বন্ধুদের নিউজ কাভারের বিষয়ে আমি গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা এবং ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর কাছে জানতে চাইলে তার উত্তরে তিনি আমাকে বলেন, ‘দৈনিক সকল সংবাদপত্র/টিভি-ইলেকট্রনিক মিডিয়া, অনলাইন নিউজ পোর্টালসমূহে পবিত্র কোরআন শরীফ এবং ইসলাম সম্পর্কে কোন সাক্ষাৎকার বা বক্তব্য দিবেন না। তিনি আরও বলেন, পবিত্র কোরআন শরীফ বা ইসলাম নিয়ে গণমাধ্যমে কোন সাক্ষাৎকার বা বক্তব্য দিবেন না।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ