রবিবার, ১৫ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৬ রমজান ১৪৪৭

শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর প্রতি ইরানের বার্তা ইসরায়েলের-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাল ইরান আগামীকাল উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে নেওয়া হবে সিঙ্গাপুর মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ ও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবার হাদির খুনিদের পালাতে সহায়তাকারীকে গ্রেপ্তার করল ভারত ট্রেনে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করল বিএসসিএল ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই: ডিসি আমিনুল এত ক্যাডেট ও ইন্টারন্যাশনাল মাদরাসা লইয়া আমরা কী করিব? ভারত মহাসাগরে যুদ্ধজাহাজে হামলার জবাব দেওয়া হবে: ইরানি সেনাপ্রধান ‘ঈদযাত্রা সহজ করতে পরিবহন সিন্ডিকেট কঠোরভাবে নিয়ন্ত্রণ করুন’

ছেলেকে কুপিয়ে খুন করে ‌ঈশ্বরের উদ্দেশে বলিদান!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ৬‌ বছর বয়সী ছেলেকে কুপিয়ে খুন করে পুলিশকে ফোন করে নিজেই সব জানিয়েছেন মা। ফোনে বলেছেন, ‘‌ঈশ্বরের উদ্দেশে বলিদান’‌ দিতেই এই কাজ করেছেন তিনি।

ভারতের কেরলের পালাক্কাড় জেলায় রোববার গভীর রাতে ঘটনাটি ঘটেছে । এই ঘটনায় ওই মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই মহিলার নাম শাহিদা। তার তিনটি সন্তান রয়েছে। বর্তমানে গর্ভবতী তিনি।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, রোববার গভীর রাতে নিজের ছেলেকে হত্যা করেছেন শাহিদা। তখন পাশের ঘরে বাকি দুই সন্তানের সঙ্গে ঘুমিয়ে ছিলেন তার স্বামী। ছেলেকে হত্যার পর শাহিদা নিজেই পুলিশকে সব জানান। এ ঘটনায় তার বিরুদ্ধে হত্যামামলা দায়ের করেছে পুলিশ। এছাড়াও ওই গৃহবধূর মানসিক সুস্থতাও খতিয়ে দেখছেন চিকিৎসকরা।

প্রসঙ্গত, ভারতের অন্ধ্রপ্রদেশের চিত্তুরে কয়েক মাস আগে এভাবেই কুসংস্কারের বশে নিজের দুই মেয়েকে হত্যা করেন বাবামা।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ