রবিবার, ১৫ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৬ রমজান ১৪৪৭

শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর প্রতি ইরানের বার্তা ইসরায়েলের-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাল ইরান আগামীকাল উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে নেওয়া হবে সিঙ্গাপুর মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ ও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবার হাদির খুনিদের পালাতে সহায়তাকারীকে গ্রেপ্তার করল ভারত ট্রেনে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করল বিএসসিএল ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই: ডিসি আমিনুল এত ক্যাডেট ও ইন্টারন্যাশনাল মাদরাসা লইয়া আমরা কী করিব? ভারত মহাসাগরে যুদ্ধজাহাজে হামলার জবাব দেওয়া হবে: ইরানি সেনাপ্রধান ‘ঈদযাত্রা সহজ করতে পরিবহন সিন্ডিকেট কঠোরভাবে নিয়ন্ত্রণ করুন’

এবার নিজস্ব ‘পোস্টাল কোড’ ব্যবহার করবে ফিলিস্তিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সার্বভৌমত্বের দাবি নিয়েই এবার নিজস্ব ‘পোস্টাল কোড’ ব্যবহার করবে ফিলিস্তিন। রোববার যোগাযোগ মন্ত্রী ইসহাক সিদর এ ঘোষণা দেন।

তিনি বলেন, আগামী এপ্রিল থেকে কার্যকর হবে সিদ্ধান্ত। এর মাধ্যমে, সুনির্দিষ্ট ভৌগলিক অঞ্চলটি সম্পর্কে অবগত হবে বহির্বিশ্ব। এছাড়া, চিঠি বা পার্সেল আলাদা করা সহজ হবে, বাড়বে কৌশলগত সহায়তা।

দখলকৃত অঞ্চলটি থেকে এতদিন চিঠি, মালপত্র এবং পণ্য আমদানি-রফতানির জন্য ইসরায়েল ও জর্ডানের শুল্ক বিভাগ পার করতে হতো। শুধু ২০২০ সালেই ৭ হাজারের বেশি চিঠি-মালপত্রের প্যাকেট খুলে সেসব জব্দ করেছে ইসরায়েল। আলাদা কোড না থাকায় ২০১৮ সাল থেকে ৬ টনের মতো প্যাকেট জর্ডানে আটকা রয়েছে। মূলত: ইসরায়েলি আগ্রাসন ঠেকাতেই ফিলিস্তিনের এ উদ্যোগ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ