রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

শিক্ষাপ্রতিষ্ঠানবিহীন এলাকায় মাদরাসা শুরু করলো ‘এমএম ফাউন্ডেশন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাগুরা জেলার শালিখা থানাধীন ধাপোয়াপাড়ায় ‘মদিনা একাডেমি’ নামে একটি মাদরাসার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছে এমএম ফাউন্ডেশন। আজ সোমবার (৮ফেব্রুয়ারি) বাদ জোহর এ মাদরাসা উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন ঝিনাইদহ কালিগঞ্জের ফয়লা হযরত আলী কওমী মাদরাসার মোহতামীম মাওলানা আব্দুর রউফ।

এ সময় উপস্থিত ছিলেন, এমএম ফাউন্ডেশনের ডিরেক্টর মুফতি মুমিনুল হক, ঝিনাইদহ কালিগঞ্জের বলিদা পাড়া মাদরাসার মুহাদ্দিস মাওলানা ফারুক নোমানী, ঝিনাইদহ নাদিয়াতুল কোরআন মাদরাসার মুহতামিম মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ, খতমে নবুয়ত মারকায ঝিনাইদহ শাখার দাঈ মাওলানা নবীর হোসাইন ও ধাপুয়া পাড়া মসজিদের ইমাম মাওলানা তরিকুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

ধাপোয়াপাড়ায় মদিনা একাডেমি’র ভিত্তিপ্রস্তর উদ্বোধন বিষয়ে এমএম ফাউন্ডেশনের ডিরেক্টর মুফতি মুমিনুল হক বলেন, মাগুরা জেলার শালিখা থানাধীন ধাপোয়াপাড়া একটি অজপাড়া গাঁ। এখানে মানুষজন তাদের ছেলেমেয়েদের শিক্ষিত করে তোলার জন্য কোনো শিক্ষাপ্রতিষ্ঠান নেই। কেউ পড়তে হলে তাকে কয়েক মাইল পাড়ি দিয়ে যেতে হয় বহুদূর। এছাড়া বর্ষাকালে এ এলাকা পানি বন্দী হয়ে পড়লে তাদের লেখাপড়া স্থগিত হয়ে যায়। এসব কিছু মাথায় রেখেই এখানে একটি মাদরাসা করার উদ্যোগ নিয়েছিলাম। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া তিনি কাজটি শুরু করার তাওফিক দিয়েছেন।

তিনি বলেন, এ প্রতিষ্ঠানটি যেহেতু এলাকার প্রথম বিদ্যাপিঠ; তাই যত তাড়াতাড়ি কাজটি শেষ করা যায় ততোই গ্রামের জন্য ভাল। কাজ শুরু করেছি। ইনশাআল্লাহ, আল্লাহ পাক শেষ করার তাওফিক দিবেন বলে আশা করি।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ