সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ফিলিপাইনে ৭.৮ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ১৫ জেলায় জেলায় ভুয়া কমিটি, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ১৪০ দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের ওষুধ: স্বাস্থ্যমন্ত্রী বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন আজ, আলোচনায় পুশইন ও সীমান্ত-হত্যা ইস্যু ফিলিস্তিনি এক গবেষকের চোখে ইরানের সাম্প্রতিক ভূমিকা চালু হচ্ছে শরিয়াহভিত্তিক সঞ্চয়পত্র কর্ণাটক মন্ত্রিসভায় ৫ মুসলিম মন্ত্রী রাখার দাবি, কংগ্রেসের ওপর বাড়ছে চাপ মেক্সিকোর উদ্দেশে ইরান ফুটবল টিম, ফ্লাইটে ওঠার আগে কোরআনে চুমু কুষ্টিয়ায় আরবিতে ‘বিসমিল্লাহ’ লিখিত কাফনের কাপড়,  কুফরি বা জাদুটোনার আশঙ্কা ফের ইরান-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা

টিকা নেয়ার অভিনয় করে এমপির ফটোসেশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত ৩১২ আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম টিকা নেওয়ার অভিনয় করে ফটোসেশন করে আলোচনার জন্ম দিয়েছেন। রবিবার দুপুর সোয়া ১২টার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, স্বাস্থ্য কমপ্লেক্সের একজন নার্স এমপি শিউলি আজাদকে টিকা দিচ্ছেন, এমন ভান করে আছেন তিনি। কিন্তু আসলে তিনি টিকা নেননি। ছবিটিতে এমপি ও নার্স ছাড়াও আরও অন্তত ১০ জনকে দেখা যাচ্ছে। এদের মধ্যে আছেন সরাইল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফারজানা প্রিয়াঙ্কা।

খোঁজ নিয়ে জানা যায়, এমপি শিউলি আজাদ করোনাভাইরাসের ভ্যাকসিন নিতে জাতীয় সংসদ ভবনে নিবন্ধন করেছেন। তিনি আজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান কার্যক্রম উদ্বোধন করেন। এ ব্যাপারে সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম গণমাধ্যমকে বলেন, ‘আমি টিকা নেইনি।’

ফটোসেশনের বিষয়ে তিনি বলেন, ‘এটা আনঅফিশিয়ালি। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগমকে অভয় দেয়ার জন্য ও নার্সকে বোঝানোর জন্য টিকা নেওয়ার ঢং করেছি।’ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নোমান মিয়া এ ব্যাপারে গণমাধ্যমকে বলেন, ‘রবিবার দুপুরে সাংসদ উম্মে ফাতেমা নাজমা বেগম সরাইলে টিকা কার্যক্রমের উদ্বোধন করেছেন। পরে আমি শুনেছি তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের একটি রুমে টিকা নেওয়ার একটি ফটোসেশন করেছেন।’

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুল হক মৃদুল, সহকারী কমিশনার (ভূমি) ফারজানা প্রিয়াংকা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নোমান মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু হানিফ, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, সদর ইউপি চেয়ারম্যান আবদুল জব্বার।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ